নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন রাজশাহীর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে রাজশাহী বার সমিতির ১নং বারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এডভোকেট জানে আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট জমসেদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, এডভোকেট আলী আশরাফ মাসুম, এডভোকেট আলী আশরাফ, এডভোকেট আব্দুল মালেক রানা, শাহ জামাল, শাহীন কবীর, সামসাদ বেগম মিতালী, মোজাম্মেল হক, মাসুদ সর্দার, সোহাগ বান্না, মাহমুদুর রহমান রুমন, এনামুল হক, কানিজ ফাতেমা, জ্যোতিউল ইসলাম ও নাজমুল আলমসহ অন্যান্য আইনজীবীগণ। সভায় উপস্থিত নেতৃবৃন্দ জুলাই-আগস্টের ইতিহাস তুলে ধরেন। পরে দোয়া ও মোনাজাত করা হয়।