সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাজশাহী সিটি প্রেসক্লাব ও বাসাস এর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেইসাথে দেশব্যাপি সাংবাদিকদের উপর নির্যাতন, খুন ও গুম অব্যাহত রয়েছে। নির্যাতন, খুন ও গুম এর প্রতিবাদে এবং সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে দৃষ্টান্ত শাস্তি, সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে মঙ্গলবার বেলা ১১টায় সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী সিটি প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সংস্থার আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সাংবাদিক সংস্থার আহ্বায়ক সরকার শরিফুল ইসলাম এর সভাপতিত্বে এবং কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি রফিক আলম, সহ-সভাপতি অধ্যক্ষ সুলতান মাহমুদ রেজা, সাধারণ সম্পাদক পরিতোস চৌধুরী আদিত্য, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি।

রাজশাহী সিটি প্রেসক্লাব এর দপ্তর সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক সংস্থা পবা উপজেলা শাখার সভাপতি সরকার দুলাল মাহবুব ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান পলাশ, সিটি প্রেসক্লাব কার্য নির্বাহী কমিটির সদস্য সুমন হাসান ও মিলন শেখসহ টিভি, প্রিন্ট, অনলাইন পোর্টালসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড সাংবাদিক সমাজের ওপর বর্বর আক্রমণ। তারা আরো বলেন, সাংবাদিকরা ২৪ঘন্টা সংবাদের পেছনে ছুটে বেড়ায়। কারণ সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন বা আয়না। সাংবাদিকরা যদি সংবাদ পরিবেশন না করে তাহেল দেশ অন্ধকারে নিমজ্জিত হবে।

এজন্য সাংবাদিকদের নিরাপত্তা আইন শৃংখলা বাহিনীসহ দেশের সাধারণ জনগণকেও নিতে হবে। কোথাও প্রকৃত সাংবাদিক নিগৃহীত হলেত দেখলে প্রতিরোধ ও প্রতিবাদ করার আহ্বান জানান। সেইসাথে সাংবাদিক তুহিনসহ এ পর্যন্ত যত সাংবাদিককে হত্যা করা হয়েছে তাদের সকল খুনি ও মদদ দাতাদের আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমের বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবী জানান তারা। শাস্তি নিশ্চিৎ না হলে সাংবাদিক সমাজ মাঠে নেমে কঠোর আন্দোলন গড়ে তুলবেন বলে উল্লেখ করেন তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin