নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন অসুস্থ। তিনি প্রথমে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী ভর্তি হয়েছিলেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন আছেন। তিনি শ্বাসকষ্টে ভুগছেন। তাঁর সুস্থ্যতার জন্য বুধবার বায়া স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির আয়োজনে অত্র প্রতিষ্ঠানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত, এবং রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু।
অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন সরকার এর সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফসার আলী, বিএনপি নেতা আজাহার আলী, হাফিজুর রহমান হাফিজ, আমির উদ্দিন, শাহজালাল আলী, বায়া স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি মাসুদ রানা ও শিক্ষক প্রতিনিধি মতিউর রহমান।
এছাড়াও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন বায়া স্কুল এন্ড কলেজের শিক্ষক আলহাজ্ব আব্দুল মজিদ সহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় তাঁরা মিলনের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন এবং দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান।