নিজস্ব প্রতিবেদক: সৃষ্টি স্কুল আন্ত:শ্রেনী দাবা প্রতিযোগীতায় তৃতীয় শিক্ষার্থী মাহিব সারহান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতায় তৃতীয় হতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহন করে। গ্রুপ ফাইনালে পঞ্চম শ্রেণীর প্রতিযোগীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মাহিব সারহান।
চ্যাম্পিয়ন হওয়ায় সারহান এর পিতা,মাতা, আত্মীয়স্বজন ও শিক্ষকগণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। সেইসাথে আগামীতে আরো ভালো কিছু করতে পারে তার জন্য দোয়া করেন তারা।