সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বিএমডিএ সেচযন্ত্রের অপারেটর নিয়োগ ও সেচ ব্যবস্থাপনা সম্পর্কিত সেমিনার

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচযন্ত্রের অপারেটর নিয়োগ ও সেচ ব্যবস্থাপনা সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের রাজশাহী সার্কেল এর আয়োজনে রাজশাহী পোস্টাল একাডেমি হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব)।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, উত্তর অঞ্চলের কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ(বিএমডিএ)। এই অঞ্চলের কৃষিতে যে বিপ্লব হয়েছে তার জন্য আপনাদের অবদান অনেক। বিশেষ করে বিএমডিএ’র মরহুম চেয়ারম্যান ড.এম আসাদুজ্জামান এর কথা না বললে নয়, তিনি ছিলেন জীবন্ত কিংবদন্তী। তাঁর চিন্তা ভাবনা সবকিছুই ছিলো এই অঞ্চলের কৃষদের নিয়ে। তিনি তাঁর জীবনের শেষ দিন পর্যন্ত এই বরেন্দ্র অঞ্চলের প্রান্তিক কৃষকের জন্য কাজ করে গেছেন। মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তাদেরকে আরো নিষ্ঠার সাথে কাজ করতে হবে এবং সব সময় কৃষকের পাশে থেকে কাজ করে যেতে হবে বলে তিনি পরামর্শ দেন। তাহলে দেশটাকে সোনার বাংলায় পরিনত করতে পারবেন বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, ড. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, ইকবাল হোসেন ও জিন্নুরাইন খান এবং নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

সেচযন্ত্রের অপারেটর নিয়োগ ও সেচ ব্যবস্থাপনা সম্পর্কিত সেমিনারে রাজশাহী বিভাগের ৮টি জেলার রাজশাহী ও বগুড়া সার্কেল এর নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী ও মেকানিক সহ মোট ৭৫জন অংশগ্রহণ করেন। সেমিনারে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম। সেমিনার সঞ্চালনা করেন নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin