সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বেগম জিয়ার ৮০তম জন্মদিনে বোয়ালিয়া থানা (পূর্ব ) বিএনপি’র দোয়া ও আলোচনা সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র আয়োজনে দোয়া ও আলোচান সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ আসর সাগরপাড়া বটতলা মোড়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বায়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র সভাপতি আশরাফুল ইসলাম নিপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুল হক মন্টু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম, বোয়ালিয়া থনা (পূর্ব) বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আল মামুন, সদস্য আক্তারুজ্জামান টেনি, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল ও যুবদল রাজশাহী জেলা শাখার যুগ্ম আহ্বায়িক রবিউল ইসলাম কুসুম। এছাড়াও অত্র থানার ছয়টি ওয়ার্ড বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদকসহ অত্র থানা বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

নেতৃবৃন্দ বেগম জিয়ার কারাগার জীবন ও রাজনৈতিক জীবন সম্পর্কে আলোকপাত করেন। বক্তব্য শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin