নিজস্ব প্রতিবেদক: তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্ম দিন সারাদেশে নানা কর্মসুচীর মধ্যে দিয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা পালন করেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার বাদ মাগরিব জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র দায়িত্বপ্রাপ্ত নেতা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ.এইচ.এম ওবায়দুর রহমান চন্দন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সাবেক সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদিন শিবলী, বজলুল হক মন্টু।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, বর্তমান সভাপতি শামসুজ্জামান মিলু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, বর্তমান সাধারণ সম্পাদক বজলুজ্জামান মোহন, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, যুবদল রাজশাহী মহানগরের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীমসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এছাড়াও রাজশাহী মহানগরীর অন্তর্গত বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি, রাজপাড়া থানা, কাশিয়াডাঙ্গা থানা, চন্দ্রিমা থানা, শাহ্ মখ্দুম থানা ও মতিহার থানা বিএনপি’র আয়োজনে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্ম দিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র কর্মসূচীতে স্ব স্ব থানার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল একই কর্মসূচী পালন করেছেন বলে জানা গেছে।