সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার সাধারণ সভা

  • প্রকাশ সময় শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার সাধারণ সভা সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে শনিবার রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। রাজশাহীর সভাপতি রিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি হাজী ওসমান গণি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব ইমরান হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি ও রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকু, কেন্দ্রীয় কমিটির ১ম যুগ্ম মহাসচিব ফিরোজ আলম সুমন, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজান, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আমির হোসেন, কেন্দ্রীয় কমিটির শ্রম ও শিল্প সম্পাদক এ কে এম হাবিবুর রহমান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান চৌধুরী বিপু ও মেহেদী হাসান সোহেল এবং বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার উপদেষ্টা এহেসানুল হুদা দুলু।

সমিতির সাধারণ সভায় ২০২৫-২০২৬ মেয়াদের নির্বাচনে রিয়াজ আহমেদ খান সভাপতি ও মাসুদুর রহমান রিংকু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৪৯ জন সদস্যের কার্য্য নির্বাহী পরিষদের অন্যান্যারা হলেন সহ-সভাপতি এস এম শিহাব উদ্দিন, মাহাবুব আলম, হাজী আব্দুল গাফ্ফার, সেলিম রেজা, আইনুল হক, আরিফুল ইসলাম, আফজাল হোসেন ও গোলাপ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে আবু তাহের ও রাশেদ ইসলাম, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পান্না ও লিয়াকত খান সোহেল, সাংগঠনিক সম্পাদক মোরশেদ জামান শাকিল, সহ -সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ খান ও আব্দুস সালাম, কোষাধ্যক্ষ আসাদুর জামান জুয়েল, সহ-কোষাদ্যক্ষ মমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল হাসান রাজিব ও সহ প্রচার সম্পাদক গোলাম কিবরিয়া।

অন্যান্য নেতৃবৃন্দ হলেন, দপ্তর সম্পাদক আবু সাইদ আল মামুন, সহ-দপ্তর সম্পাদক ইসরার আহম্মদ ডলার,তথ্য ও প্রযুক্তি সম্পাদক সোনিয়া খাতুন, সহ-তথ্য সম্পাদক ফয়সাল বিন মাহাবুব, ক্রীড়া সম্পাদক আবু মোঃ মঞ্জুর হোসেন (অলিভ), সহ-ক্রীড়া সম্পাদক সদরুল আমিন মিলন, মহিলা বিষয়ক সম্পাদক নাবিলা নওরিন এবং কার্য্যনির্বাহী সদস্য আহম্মেদ মুক্কি, শেখ সাদী খান, আনিসুর রহমান শাকিল, ফয়সাল আমিন, জহিরুল ইসলাম লিটন, মনোয়ার হোসেন মনু, ইমতিয়াজ জামিল দিপন, খায়রুল হাসানুজ্জামান তারেক, মোস্তাফা, মনিরুল ইসলাম মনির ও তাসকিনা রহমান।

সভা শেষে সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দের মুল্যবান মতামত প্রদান করায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্ত ঘোষণা করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin