সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে ভাঙা রাস্তা সংস্কার করলেন ছাত্র দলের নেতাকর্মীরা

  • প্রকাশ সময় শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে বেহাল দশা রাজশাহীর দুর্গাপুর উপজেলার তেতুল তলা থেকে মাড়িয়া ইউনিয়নের হোজা গ্রামের যাতায়াতের প্রধান রাস্তাটি। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েও রাস্তা সংষ্কারে কোন উদ্যোগ নেননি তারা। যার ফলে প্রায় দূর্ঘটনার শিকার হোন পথচারীরা। এমন পরিস্থিতিতে রাস্তাটি নজরে আসে দূর্গাপুরের সন্তান লন্ডন প্রবাসী রেজাউল করিমের। শনিবার সকাল থেকে প্রায় তিন কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু করেন ছাত্র দলের নেতাকর্মী ও স্থানীয়রা।

স্থানীয়রা জানান, হোজা গ্রামের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বর্ষা মৌসুমে কাঁদা-পানিতে পথচারীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হতো প্রতিনিয়ত । রোগী নিয়ে জরুরিভাবে যেতে চাইলে, ভাঙাচোরা রাস্তার কারণে সম্ভব হয় না। গাড়িও মেলে না, পেলেও ভাড়া বেশি চায়।

স্থানীয় আলহাজ্ব হাসেন আলী বলেন , আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের বার বার রাস্তাটি সংষ্কারের জন্য বলেছি। কিন্তু কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত আমাদের এক প্রবাসী ভাই রেজাউল করিমের সহায়তায় রাস্তাটির সংস্কার শুরু হয়েছে। আশা করি এখন অন্তত চলাচলের উপযোগী হবে।

ভ্যান চালক সাইদুল আলী জানান, ভাঙাচোরা সড়কে গাড়ির ক্ষতি হয়, সময় ও ভাড়াও বেড়ে যায়, যা যাত্রীদের রাগিয়ে দেয়। তাই এই সড়কে যেতে মন চায় না। এখন রেজাউল করিম এর উদ্যোগে রাস্তাটি সংষ্কার হচ্ছে সবার জন্য অনেক উপকার হবে।

প্রবাসী রেজাউল করিমের ছোট ভাই সারওয়ার হোসেন বলেন, রেজাউল তারেক রহমানের নির্দেশে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এই এলাকার রাস্তা ঘাট যেগুলো সংষ্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সেই সব রাস্তা তারা রেজাউল এর অর্থায়নে সংষ্কার করছেন। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin