সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পবায় বেগম জিয়া ও মিলনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশ সময় রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালন করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। রোববার বিকেলে নওহাটা পৌরসভার বায়া বাজারে বেগম জিয়ার আশু রোগমুক্তি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর কৃষক দলের সাবেক আহ্বায়ক ওয়াদুদ হাসান পিন্টু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটনের সভাপতিত্বে এবং দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল সালামের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, বিএনপি নেতাশরিফুর রহমান শরীফ ও এমদাদুল হক এমদাদ।

আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির ৩নং ওয়ার্ড বিএনপির নেতা মনিরুল ইসলাম মনির, বিএনপির নেতা রমজান আলী, পৌর বিএনপি নেতা আসাদুল ইসলাম, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লা এবং নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলন, ছাত্রদল পবা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও পৌর ছাত্রদলের সভাপতি সোহেল রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। বক্তব্য শেষে বেগম খালেদা জিয়া ও এডভোকেট শফিকুল হক মিলনের সুস্থতা এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin