নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নে বিএনপি’র রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবারে পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে সভায় বিএনপি মিডিয়া সেলের সদস্য এবং বিএনপি কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির সদস্য মাহমুদা হাবীবা আলোচনা সভায় প্রধান অতিথি এবং মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। সহস্রাধিক নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বাসুপাড়া বালিকা উচ্চবিদ্যালয় প্রাংগনে বিকেল সাড়ে চারটায় এই আলোচনা সভা শুরু হয়।
পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হায়াতের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া পৌর বিএনপি’র সভাপতি বজলুর রহমান। পুঠিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সোহেল সিরাজী,খাদেমুল ইসলাম আন্টু, শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. মকসেদ আলী শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আকরাম শাহ্ মধু, যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম।
আরো উপস্থিত ছিলেন শিলমাড়িয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আসাদুল হক, সদস্য সচিব সাইদুর রহমান, শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিলমাড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহাবুবুল আলম মিঠু ও রাজশাহী জেলা কৃষক দলের সদস্য মৃণাল কান্তি গোস্বামী মিঠু।