নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিতো-রিউ কারাতে-দো এসোসিয়েশন রাজশাহীর প্রধান কার্যালয়ে রোববার বিকেলে ১০১তম কারাতে বেল্ট বিতরন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রেজাউল করিম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহী। এতে ৫৪ বেল্ট পরীক্ষা দিয়ে তিনজন ব্লাকবেল্টসহ ৪৮ উত্তির্ন হন। তিনজন ব্লাকবেল্ট প্রাপ্তরা হলেন, সালওয়া জুমানা ওমর, বিপ্লব কুমার তেওয়ারী ও সালওয়া পারিসা ওমর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইব্রাহিম হোসেন, উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহী, আব্দুল্লাহ আর মাহমুদ সালাম বিপ্লব, অধ্যক্ষ, শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজ, রাজশাহী, প্রফেসর আলাউদ্দিন, বিভাগীয় প্রধান পদার্থ বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ খায়রুল হাসান, জেলা সমাজসেবা কার্যালয়, রাজশাহী আজিজুল হক ভূইয়া, সিনিয়র কারাতে প্রশিক্ষক রাজশাহী, কে.এম. আতিকুর রহমান, কারাতে প্রশিক্ষক ও রেফারি বাংলাদেশ কারাতে ফেডারেশন।