মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ লক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকেলে বর্নাঢ্য র‌্যালি ও সমাবেশ করা হয়। বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা রাজশাহী মহানগরীর সাগরপাড়া মোড় থেকে র‌্যালি বের নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কাদিরগঞ্জ কড়াইতলা মোড়ে যেয়ে র‌্যালি শেষ করেন। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখার আহ্বায়ক মাসুদুর রহমান লিটনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক ও সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, বতর্মান সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, সদস্য রায়হানুল ইসলাম রায়হান ও জাহান পান্না, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন সরকার টিটু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক হারুন-অর-রশিদ মামুন।

এছাড়ার জেলার যুগ্ম আহ্বায়কগণ, থানা, ইউনিয়ন ও পৌরসভার আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবসহ শত শত নেতাকর্মী র‌্যালি ও সমাবেশে অংশগ্রহন করেন। অতিথিবৃন্দ সমাবেশে স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin