মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

বিএমডিএ’র উদ্দ্যোগে সেচযন্ত্রের অপারেটর নিয়োগ ও সেচ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

  • প্রকাশ সময় বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উদ্দ্যোগে সেচযন্ত্রের অপারেটর নিয়োগ ও সেচ ব্যবস্থাপনা সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত হয়। বুধবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গবেষনা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে পোষ্টাল একাডেমি হল রুমে সেচ অপারেটর নিয়োগ ও সেচ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে ৪০ জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম(অতিরিক্ত সচিব)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, ড. আবুল কাসেম, নীলুফা সরকার বিএমডিএ (সচিব)। প্রশিক্ষণ সেমিনারে অংশগ্রহণ করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, ইকবাল হোসেন, নাজিরুল ইসলাম, এটিএম মাহফুজুর রহমান, শহীদুর রহমান ও শিবির আহমেদ, উপ-পরিচালক (সেবা) মাহফুজুল হক, নির্বাহী প্রকৌশলী রুবিনা খাতুন ও সানজিদা খানম মলি, কেমিষ্ট কাজী শামীম আরা, সহকারী প্রকৌশলী আনোয়ারা খাতুন, ও প্রশাসনিক কর্মকর্তা রৌশনারা বেগম সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলী সেচযন্ত্রের অপারেটর নিয়োগ ও সেচ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান গবেষনা ও প্রশিক্ষণ শাখার। সেমিনার সঞ্চালনা করেন নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin