নিজস্ব প্রতিবেদক: ঢাকায় অনুষ্ঠিত ৯ম সিতো-রিউ কারাতে ওপেন চ্যাম্পিয়ানশীপ’২০২৫, ২২ ও ২৩ আগষ্ট মিরপুর ইনডোর স্টেয়ামে অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ানশীপে সারা দেশ থেকে প্রায় এক হাজারেরও বেশী ছেলে মেয়ে অংশ নেয়। বাংলাদেশ সিতো-রিউ কারাতে-দো এসোসিয়েশন রাজশাহী প্রধান কার্যালয় থেকে ১৫জন খেলোয়াড়, একজন কোচ ও আটজন রেফারি অংশগ্রহন করেন। চ্যাম্পিয়নশিপে মোট ৫টি স্বর্ণ, ৯টি রৌপ্য, ১১টি বোঞ্জ পদক অর্জন করে।
পদকপ্রাপ্তরা হলো, মাদিহা চৌধুরী- ৩টি স্বর্ণ পদক পেয়ে দেশ সেরাদের সেরা পুরস্কারে ভূষিত হয়েছেন। ইয়াসিন আলী- ১টি রৌপ্য ও ১ টি বোঞ্জ, অর্ণব হোসেন- ১টি রৌপ্য ও ১ টি বোঞ্জ, অরণ্য- ১টি স্বর্ণ ও ১টি রৌপ, হাসান আজমাইন- ২টি বোঞ্জ, তোফাজ্জেল হোসেন- ১টি রৌপ্য ও ১ টি বোঞ্জ, নিশাত নাওয়াল স্বচ্ছ – ১টি রৌপ্য ও ১ টি বোঞ্জ, আবিদ ফয়সাল তালুকদার- ১টি রৌপ্য, তামান্না ইয়াসমিন জুঁই- ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য, ইউনুস আব্দুল্লাহ- ১টি রৌপ্য ও ইফফাত মালিহা মৌ- ১টি রৌপ্য।
এছাড়াও বিপ্লব কুমার তেওয়ারি- ২টি বোঞ্জ, স্বর্ণা খাতুন- ১টি বোঞ্জ, সালওয়ান জুমানা ওমর- ১টি বোঞ্জ, সালওয়ান পারীসা ওমর- ১টি বোঞ্জ পেয়েছেন। রেফারির দায়িত্ব পালন করেন এশিয়া কারাতে ফেডারেশনের রেফারি বকুল হোসেন, মরিয়ম বেগম, রফিকুল আহমেদ রিদয়, রিপন, মশিউর রহমান, কে.এম. আতিকুর রহমান এলান ও ইফ্ফাত জেরিন। কোচের দায়িত্ব পালন সিনিয়র শিক্ষার্থী আমির হামজা।