নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ৩১ দফা রূপরেখা হচ্ছে বাংলাদেশের ও জনগণের উন্নয়নের একমাত্র চাবিকাঠি। এটি জনগনের মধ্যে প্রচারের লক্ষে মঙ্গলবার পবা উপজেলার নওহাটা পৌরসভার ৪ নং ওয়ার্ডের ভাগনানি বাজারে বিএনপি আয়োজিত উঠান বৈঠক ও গনসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি রাজশাহী জেলার সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান এই কথাগুলো বলেন।
তিনি বলেন, তারেক রহমান যে, ৩১দফা দিয়েছেন তাতে দেশের উন্নয়নে এবং সংস্কারে সবকিছুই আছে। এজন্য সংস্কারের নামে তালবাহানা সহ্য করা যাবেনা। দেশে বহুদিন থেকে গণতন্ত্র অনুপোস্থিত। এজন্য দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে নির্বাচনের কোন বিকল্প নাই। সময়মত জাতীয় সংসদ নির্বাচন করার দাবী জানান তিনি। তিনি বলেন, জনবিচ্ছিন্ন দুইএকটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তারা জানে নির্বাচনে একটি আসনও পাবেনা। এজন্য তারা নানা তালাবাহানা শুরু করেছে। তারা পিআর পদ্ধতি চাচ্ছে। আরেকটি নিবন্ধনহীন দল নির্বাচন পেছানোর দাবী জানাচ্ছে। যার নির্বাচন করার যোগ্যতা এখনো হয়নি তারা আবার নির্বাচন পেছানোর দাবী জানায়। এ যেন ভুতের মুখে রামরাল বলে উল্লেখ করেন।
রায়হান আরো বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। এ সকল ষড়যন্ত্র বিএনপি থোরাই কেয়ার করেনা। কারণ বাংলাদেশের মানুষ জানে কোন দলকে ভোট দিলে জনগণ সুখে থাকবে। এজন্য তিনি বিএনপি পক্ষে থেকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধীরা অনেক কথা বলছে, আগামীতে আরো বলবে। ধর্মব্যবসায়ীদের এ সকল ধোকায় না পরার আহ্বান জানান তিনি। সেইসাথে আগামী ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বান তিনি।
বৈঠকে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও পবা উপজেলার যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন হাবিব, নওহাটা পৌর কৃষকদলের আহ্বায়ক রবিউল ইসলাম, রাজশাহী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি সেন্টু কুমার সাহা, নওহাটা পৌর যুবদলের সাবেক সভাপতি শাহীন আলী, শ্রমিক দল পবা উপজেলার যুগ্ম আহ্বায়ক মাসদার রহমান, হুজুরীপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ও ছাত্রদল নেতা মুন্নাসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।