শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

মানব সেবা অভিযান’র ২৭তম বার্ষিক সাধারণ সভা

  • প্রকাশ সময় সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা মানব সেবা অভিযান এর ২৭তম বার্ষিক সাধারণ সভা শনিবার সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি মীর শাহজাহান আলী‘র সভায় সভাপতিত্ব করে। সভা পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস। সভায় উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ পরিষদের সদস্যগণ, উপদেষ্টামন্ডলী, প্রধান নিবার্হী, পরিচালকবৃন্দ সহ প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

সংস্থার প্রধান নির্বাহী ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন ও সার্বিক কার্যক্রমের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং সংস্থার অগ্রগতিতে বিভিন্নভাবে সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট, আয়-ব্যয়ের হিসাব ও অডিট রিপোর্ট এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন সংস্থার পরিচালক অর্থ ও হিসাব।

সভায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট চূড়ান্ত অনুমোদন, নীতিমালা অনুমোদন, গঠনতন্ত্র সংশোধন ও অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা ও অনুমোদন করা হয়। সভায় সাধারণ পরিষদের সদস্যগণ বেশকিছু দিকনির্দেশনা এবং পরামর্শ দেন যা আগামীতে এগিয়ে যাবার সহায়ক হবে। উপস্থিত সকলের সুস্থতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin