শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

রাজশাহী স্যানেটারি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময় সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সমিতির কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি করার লক্ষে মত বিনিময় সভা করেছে রাজশাহী স্যানেটারি ব্যবসায়ী মালিক সমিতি। শুক্রবার নগরীর শালবাগানে একটি রেস্টুরেন্টে সন্ধ্যা ৭টা থেকে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার এজেন্টা হিসেবে ছিলো সমিতির কার্যক্রম ও আর্থিক হিসাব নিকাশ হালনাগাদ। এছাড়াও ভ্যাট ও ট্রাক্সসহ বিভিন্ন বিষয়ে মতামত প্রদান ও আলোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগণ।

রাজশাহী স্যানেটারি ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি এনায়েতুল্লাহ খান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী স্যানেটারি ব্যবসায়ী মালিক সমিতির সহ-সভাপতি শামসুজ্জামান মতি সাধারণ সম্পাদক আব্দুস সালাম সোহেল, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাদাত সাহান ও অর্থ বিষয়ক সম্পাদক আবু বক্কর।

এছাড়াও মনা স্যানেটারীর প্রাতিনিধি মনা, আজাদ স্যানেটারীর সোহেল, মা এন্টার প্রাইজ এর ফরহাদ, ভূমি স্যানেটারী বিপ্লব, বিসমিল্লাহ স্যানেটারীর রহিদুল, এস আর চাঁন, মনা স্যানেটারীর সজিব, জিয়া, রাজিব, আনিস স্যানেটারী, আতাউর স্যানেটারীর প্রতিনিধিগণসহ রাজশাহীর মোট ১৫৩ জন স্যানিটারি ব্যবসায়ী ও দোকান মালিক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin