সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে বিভাগীয় তায়কোয়ানডো ওপেন কুমিতে চ্যাম্পিয়নশিপ ২০২৫ অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়” এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের আয়োজনে শুক্রবার রাজশাহীতে অনুষ্ঠিত হয় বিভাগীয় তায়কোয়ানডো ওপেন পুমসে চ্যাম্পিয়নশিপ ২০২৫। শুক্রবার সকাল ৯টা থেকে জেলা জিমনেসিয়ামে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু। উৎসবমুখর পরিবেশে সকাল থেকে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা প্রতিযোগীরা অংশ নেন। প্রতিযোগিতায় ক্ষুদে থেকে শুরু করে কিশোর-কিশোরী এবং তরুণ খেলোয়াড়রা অংশগ্রহণ করে।

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের প্রতিযোগিতা তায়কোয়ানডো খেলাকে সারাদেশে আরো জনপ্রিয় করে তুলবে এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করবে। আয়োজকরা জানান, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার প্রতিযোগীদের অংশগ্রহণে চ্যাম্পিয়নশিপকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সন্ধ্যায় প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসকের এনডিসি সহ ক্রীয়াঙ্গনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় তায়কোয়ানডো এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মুমিত হাসানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, রাজশাহী জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর সভাপতি সেকেন্দার আলী, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের উপদেষ্টা ইঞ্জি: একেএম রফিকুল ইসলাম, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের এডহক কমিটির সদস্য আরিফ রাব্বানী, বিভাগীয় ক্রীড়া সংস্থা রাজশাহীর সদস্য এটিএম গোলাম মাহবুব ও রাজশাহী বিভাগীয় তায়কোয়ানডো এসোসিয়েশনের সহকারী প্রশিক্ষক ইহতেশামুল আলম। এছাড়াও অত্র কমিটির অন্যান্য সদস্য ও শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin