সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট রাজশাহীর যোগদানের আহ্বান ও দোয়া মাহফিল

  • প্রকাশ সময় শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘একতার বলে হও বলিয়ান তবেই উড়িবে আকাশে বিজয়ের নিশান’ এই স্লোগানকে সামনে রেখে জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট রাজশাহীর আয়োজনে শনিবার বাদ আসর পবার হড়গ্রাম ইউনিয়নের আকশা নগর ঈদগাহ মাঠে জাকের পার্টিতে যোগদানের আহ্বান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পীরজাদা আলহাজ¦ খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী এর আহ্বানে আগামী ২৯ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ সফল ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করার লক্ষে দল ও মত নির্বিশেষে ঐ মহাসমাবেশে যোগদানের লক্ষেই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জাকের পার্টির সহ-সভাপতি আবু সামা খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট এর সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন। রাজশাহী মহানগর জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট এর সভাপতি সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ও ছাত্র ফ্রন্ট রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট লতিফ আনোয়ার, রাজশাহী জেলা ও মহানগর জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্ট এর সভাপতি আবু তালেব, রাজশাহী জেলা জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট এর সভাপতি ইবনে মারুফ খান ও রাজশাহী মহানগর জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক ইতি মাহমুদ।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ জাকের পার্টিকে আরো শক্তিশালী ও আগামী জাতীয় সংসদ নির্বাচিত করার লক্ষে জনগণকে জাকের পার্টিতে যোগদানের আহ্বান জানান। সেইসাথে ২৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত মহাসমাবেশে যোগদানের অনুরোধ করেন। এছাড়াও বক্তারা জাকের পার্টির আদর্শ্য ও কার্যক্রম তুলে ধরেন। এদিকে বক্তব্য শুরুর আগে জাকের পার্টির পীর এবং তাঁর বংশধর এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin