শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

রাজশাহী মহানগরীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু ১২ অক্টোবর

  • প্রকাশ সময় বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী সম্প্রসারিত টিকাদান (ইপিআই) কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় টাইফয়েড জ্বর প্রতিরোধে ‘জাতীয় টায়ফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় আগামী ১২ অক্টোবর হতে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এবং ১ নভেম্বর হতে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে এই ক্যাম্পেইন বাস্তবায়িত হবে।

এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে রাসিকের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ এনডিসি। সংবাদ সম্মেলনে তিনি জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, স্থানীয় সরকার রাজশাহী পরিচালক পারভেজ রায়হান, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব রুমানা আফরোজ, ইউনিসেফ রাজশাহী-রংপুর চীফ তারিক আহমেদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডাঃ কামরুজ্জামান ও জাতীয় ইপিআই স্পেশালিস্ট ডা. রেজাউর রহমান মিল্টনসহ রাজশাহীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। রাজশাহী মহানগরী এলাকায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সার্বিক কার্যক্রমের তথ্য উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এফএএম আঞ্জুমান আরা বেগম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ২৭৮টি কেন্দ্র ও কমিউনিটি পর্যায়ে ২৪০টি কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) প্রদান করা হবে। এ ক্যাম্পেইনের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে সর্বমোট ১ লাখ ৩৫ হাজার ১২৭জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এরমধ্যে ৬২১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্লে থেকে ৯ম শ্রেণী/সমমান পর্যন্ত ৫১ হাজার ৪৬০ ছাত্র ও ৪৬ হাজার ৪৬৬ জন ছাত্রীসহ সর্বমোট ৯৭ হাজার ৯২৬জনকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ২৭৮টি কেন্দ্রে এবং কমিউনিটি পর্যায়ে ২৪০টি কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ১৯ হাজার ২৭১ জন ছেলে এবং ১৭ হাজার ৯৩০ জন মেয়েসহ সর্বমোট ৩৭ হাজার ২০১জনকে টিসিভি টিকা প্রদান করা হবে। এ ক্যাম্পেইনের আওতায় বিনামূল্যে এই টিকা পেতে জন্ম নিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে www.vaxepi.gov.bd ওয়েব সাইটে নিবন্ধন করতে হবে উল্লেখ করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin