সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাবি শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মোখিক প্রতিশ্রুতির প্রক্ষিতে এবং রাকসু নির্বাচনের কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চলমান আন্দোলন কর্মসূচি আজ শুক্রবার থেকে কর্মবিরতি স্থগিত ঘোষণা করছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করে জানান, যদি দ্রুততম সময়ের মধ্যে শিক্ষক-কর্মকর্তার ওপর হামলাকারী শিক্ষার্থীদের শাস্তি এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না করা হয়, তাহলে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সাধারণ শিক্ষকদের নিয়ে স্থগিতকৃত কর্মসূচি পুনরায় গ্রহণ করতে বাধ্য হবেন।

এর আগে বুধবার দুপুরে রাবি প্রশাসনের সাথে আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের কর্ম বিরতির কর্মসূচি স্থগিত করেন। এসময় তারা আগামী ৭ কর্ম দিবসের মধ্যে শিক্ষক-কর্মকর্তার ওপর হামলাকারী শিক্ষার্থীদের শাস্তি এবং প্রাতিষ্ঠানিক সুবিধা কার্যকরের দাবী জানান।

অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য সালেহ হাসান নকিব। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় চলমান অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সাথে আলোচনা করে এর স্বাভাবিকতা ফেরানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, রাকসু নির্বাচন যথা সময়ে ঘোষিত তারিখের মধ্যেই অনুষ্ঠিত হবে এর কোন ব্যত্যয় হবে না।

প্রসঙ্গত, গত শনিবার জুবেরী ভবনে শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের সাথে পোষ্য কোটা বিরোধী শিক্ষার্থীদের একাংশের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এই ঘটনায় রোববার থেকে কর্মবিরতি ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের কর্ম বিরতির ফলে ২৫ সেপ্টেম্বরের রাকসু নির্বাচন ২১ দিন পিছিয়ে ১৬ অক্টোবর করতে বাধ্য হয় নির্বাচন কমিশন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin