শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

পবায় বিএনপি’র ৩১দফা লিপলেট বিতরণ ও কার্যালয় শুভ উদ্বোধন

  • প্রকাশ সময় শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে প্রচারের উদ্দেশ্যে লিফলেট বিতরণ এবং হরিপুর ১ নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও জেলা তাঁতী দলের সভাপতি কুতুব উদ্দিন বাদশা। কর্মসূচীতে সভাপতিত্ব করেন হরিপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব ও জেলা তাঁতী দলের সদস্য জিয়াউর রহমান জিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা তাঁতি দলের সাবেক সদস্য সচিব ও হড়গ্রাম ইউনিয়ন বিএনপি সাবেক সদস্য সচিব জাহিদ হোসেন রাকিব, হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য শামীম হোসেন, বিএনপি নেতা মোহাম্মদ দুলাল হোসেন, মনজুর হোসেন, আলমগীর হোসেন ,হরিপুর ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান আকবর ,পবা উপজেলা তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক বিপ্লব, সদস্য সাহিদ ও সোহেল।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দামকুড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সোনারুল ইসলাম, সাবেক সদস্য সচিব জিয়ারুল ইসলাম, ১নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক সেলিম, দামকুড়া ইউনিয়ন তাঁতী দলের সাধারণ সম্পাদক নাঈম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নাজমুল হোসেন কাজল, দামকুড়া ইউনিয়ন তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি রিমন, জেলা তাঁতী দলের সাবেক সদস্য সুজন আহমেদ রাজ, ছাত্রনেতা বাদশা, ছাত্রনেতা জিসান,সহ পবা উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন হরিপুর বিএনপির সদস্য ও রাজশাহী জেলা তাঁতী দলের সদস্য ও জিল্লুর রহমান, আলহাজ্ব সাজ্জাদ হোসেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin