সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

ইউসেপ রাজশাহী অঞ্চলে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইউসেপ রাজশাহী অঞ্চলে সোশ্যাল ইনক্লুশন এবং এমপ্লয়মেন্ট কর্তৃক আয়োজিত ওয়ার্কশপ অন জেন্ডার ইক্যুইলিটি, চাইল্ড রাইটস, এমএইচএম, প্রিভেনশন অব সিইএফএম এ্যান্ড জিবিভি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ১০ টায় ইউসেপ রাজশাহী রিজিওন সম্মেলন কক্ষ, সন্তোষপুর, পবা, রাজশাহীতে জেন্ডার রেসপনসিভ এ্যান্ড এডুকেশনাল ভোকেশনাল এডুকেশন এ্যান্ড ট্রেইনিং (গ্রিভেট) প্রজেক্টের অধীনে গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিট্রন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন।

ইউসেপ বাংলাদেশ এর সোশ্যাল ইনক্লুশন এ্যান্ড সেফগার্ডিং এর স্পেশালিস্ট নাদিয়া খাতুন এর সভাপতিত্বে এবং রাজশাহী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শাহিনুল ইসলাম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিট্রন পুলিশ, শাহমুখদম থানার অফিসার ইনচার্জ মাসুমা মোস্তারি, পবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন সহ বিভিন্ন এন.জি.ও এবং জি.ও এর বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ এবং ইউসেপ রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় ইউসেপ রাজশাহী অঞ্চলের ২০২৫ সালের অর্জন এবং কর্ম-পরিকল্পনা এবং গ্রিভেট প্রজেক্টের কার্যক্রম তথা জেন্ডার ইক্যুইলিটি, চাইল্ড রাইটস, মিনিস্টার হেলথ ম্যানেজমেন্ট, প্রিভেনশন অব চাইল্ড আর্লি ফোর্স ম্যারেজ এবং জেন্ডার বেজড ভায়োলেন্স বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এবং ৪টি দলে ভাগ করে গ্রুপ ওয়ার্ক এর মাধ্যমে কার্যক্রম উপস্থাপন করা হয়।

ইউসেপ রাজশাহী অঞ্চলের উক্ত ওয়ার্কশপে সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দ ইউসেপ-এর কর্মকান্ডের প্রশংসা করেন এবং ইউসেপের সকল কর্মকান্ডে সহযোগিতাসহ বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত থাকার আশাবাদ ব্যক্ত করেন। সভায় সাবিনা ইয়াসমিন ইউসেপের কার্যক্রমে সকলকে এগিয়ে আসার সহযোগিতা ব্যক্ত করেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin