সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে বিশ্ব হার্ট দিবস পালন

  • প্রকাশ সময় সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’ এই প্রতিপাদ্যে রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় বিশ্ব হার্ট দিবস। সোমবার সকালে নগরীর বাকীর মোড়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে পরে বর্ণাঢ্য র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফাউন্ডেশনের সামনে এসে শেষ হয়। এরপর দিবস উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রতিষ্ঠানের উদ্যোগে তিন শতাধিক হৃদরোগীকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা এভারকেয়ার হাসপাতালের হার্ট ফেইলিউর অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি ও কার্ডিয়াক ইলেকট্রোফিজিওলজির সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. মো. আতাহার আলী। সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সভাপতি আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান, রাজশাহীর সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. ইফতেখার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আতাহার আলী বলেন, হার্ট দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং প্রতিটি মানুষের একটি মাত্র হার্ট। হার্টের প্রতিটি বিটই হলো সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি প্রাথমিকভাবে উপলব্ধি করতে পারবেন কখন তার হার্ট আক্রান্ত হয়েছে। যেমন- বুকের মাঝে তীব্র ব্যাথা, চলাফেরায় বুকে ব্যাথা, শ্বাসপ্রশ্বাসে কষ্ট ইত্যাদি। একজন হৃদরোগীর জন্য সময় খুব গুরুত্বপূর্ণ। তাই যত দ্রুত সম্ভব হৃদরোগীদের মৃত্যুর ঝুঁকি এড়াতে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে আসতে হবে।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ২য় ফেজ প্রকল্পের মাধ্যমে হার্ট ফাউন্ডেশন সম্প্রসারণ করে ওপেন হার্ট সার্জারি/বাইপাস সার্জারির ব্যবস্থা এবং পেডিয়েট্রিক কার্ডিওলজি (শিশু হৃদরোগ ইউনিট) খোলার উদ্যোগ নেওয়ার নেয়া হয়েছে। এছাড়া জুন-২০২৬ এর মধ্যে ফাউন্ডেশনে একটি কার্ডিয়াক অ্যাম্বুলেন্স সংযোজনের আশ্বাস দেন। ফাউন্ডেশনটির উন্নতি কল্পে এতদাঞ্চলের সামর্থবান ও সমাজ হিতৈষীদেও নিকট আর্থিক সহায়তার জন্য আহ্বান জানান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন। এছাড়া মুখ্য আলোচক ছিলেন প্রতিষ্ঠানের ডিরেক্টর অ্যান্ড চিফ কনসালটেন্ট প্রফেসর ডা. রইছ উদ্দিন এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এএসএম সায়েম।

প্রতিষ্ঠানের নির্বাহী সদস্য এনামুল হক এবং মেডিকেল অফিসার ডা. নাফিসা লুবাবা নদীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি-১ খন্দকার এনায়েত হোসেন বাবু, সহ-সভাপতি-২ হাসেন আলী, সাবেক সাধারণ সম্পাদক ও পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রফেসর মহাঃ হবিবুর রহমান, যুগ্ম সম্পাদক-১ লিয়াকত আলী, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন (সেলিম), সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, প্রচার ও জনসংযোগ সম্পাদক ইমতিয়াজ আহমদ শামসুল হুদা, দপ্তর সম্পাদক একে মাসুদ, নির্বাহী সদস্য প্রফেসর ডা. আবু বকর সিদ্দিক, প্রফেসর ডা. লতিফুর রহমান (অপু), ডা. ওয়াসিম হোসেন, সেলিম রেজা খান, ডা. মনিরুল হক, ডা. গাজীউল আলম রুমী ও আককাস আলীসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যগণ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin