সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ: মিনু

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ হচ্ছে অসাম্প্রদায়িক একটি দেশ। এই দেশে সকল মানুষের অধিকার সমান। এখানে সংখ্যা লঘু ও সংখ্যা গুরু বলে কোন কথা নেই। এজন্য সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে তারা ধর্মীয় উৎসবসহ সকল সাংকৃতিক অনুষ্ঠান পালন করতে পারে বলে রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের সাথে কুশল বিনিময় করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, পতিত সরকারের আমলে দেশের মানুষ কেউ ভাল ছিলোনা। তারা প্রাণভরে হাসতে পারতো না। মন খুলে কথা বলতে পারতো না। সেইসাথে হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টান সম্প্রদায় উৎসব ও আনন্দের সাথে ধর্মীয় উৎসব পালন করতে পারতো না। সর্বদা তারা আতঙ্কে থাকতো বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিৎ করা হবে। হিন্দু সম্প্রদায় যেন নির্বিঘ্নে তাদের পুজা শেষ করতে পারেন সেজন্য দলীয় নেতৃবৃন্দদের সহযোগিতা এবং আইন শৃংখলা বাহিনীকে তৎপর থাকার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজশাহী মহানগীর হনুমানজিয়র আখরা মন্দির থেকে তিনি পুজা মণ্ডপ পরির্দশন শুরু করেন। পর্যায়ক্রমে তিনি বিভিন্ন মণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের জনগণের সাখে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এ নময়ে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু, সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা ও বিএনপি নেতা রিপনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন ও কল্যাণ ফ্রন্টের অন্যান্য নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের সাধারণ জনগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin