সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি নেতা রফিক’র দাফন সম্পন্ন

  • প্রকাশ সময় রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপির অন্তর্গত বোয়ালিয়া থানা পূর্ব বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টায় ইন্তেকাল করেন( ইন্না—-রাজিউন)। রোববার বাদ যোহর মরহুমের নামাজে জানাযা রাজশাহী মহানগরীর টিকাপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে টিকাপাড়া গোরস্থানে দাফন করা হয়।

জানাযায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি রাজশাহী মহানগরের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, বোয়ালিয়া থানা(পূর্ব) বিএনপি’র সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, এলাকাবাসী, রাজনৈতিক সহকর্মী ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য তিনি কিছুদিন পূর্বে রাজশাহীর মোহনপুরে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন। আহত অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি ইন্তেকাল করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin