সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

দেশ সেরা নগরীকে আরও সুন্দর করার প্রত্যয়

  • প্রকাশ সময় সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৮৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী দেশের সবচেয়ে সুন্দর নগরী। দেশের অন্য যে-কোনো নগরীর চাইতে রাজশাহী অধিক বাসযোগ্য। এ নগরীর বর্তমান ও ভবিষ্যৎ সমস্যা চিহ্নিত করে একে আরও সুন্দর করতে হবে। রাজশাহীতে বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় বক্তারা এমন প্রত্যয় ব্যক্ত করেন।

সোমবার সকাল সাড়ে ১০টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় প্রশাসন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

আরডিএ চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, গণপূর্ত রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দী ও জেলা প্রশাসক আফিয়া আখতার বক্তৃতা করেন।

বক্তাগণ বলেন, এখনও দেশের সবাই স্বীকার করে যে, রাজশাহী ভালো শহর। ছোটো শিশুকে জিজ্ঞাসা করলেও সে বলবে রাজশাহী সবচেয়ে সুন্দর শহর। কিন্তু নগরপরিষেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানে সক্ষমতার কিছু ঘাটতি এবং দুর্বলতা রয়েছে। নগরীর সমস্যাগুলো শুধু পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে চিহ্নিত করলে হবে না, নগরবাসীকে নিয়ে চিহ্নিত করতে হবে।

সাহেব বাজার, লক্ষীপুর ও ভদ্রা মোড়ের যানজটের কথা উল্লেখ করে বক্তাগণ বলেন, রাজশাহীতে পার্কিং ব্যবস্থা একেবারেই অপ্রতুল। অটোরিক্সা প্রয়োজনের তুলনায় বেশি থাকায় তিন-চার লেন ধরে জায়গা দখল করে রাখছে। পানি নিষ্কাশন ব্যবস্থার ঘাটতির ফলে অনেক রাস্তায় পানি জমে যায়। নগরীতে অপরিকল্পিতভাবে কিছু ভবন তৈরি হচ্ছে। এসব ভবনে উঠার জন্য ফুটপাতকে ব্যবহার করছে যা মোটেও ঠিক নয়। ম্যানহোলের ঢাকনা ঘনঘন চুরি হচ্ছে। রাজশাহীতে যে গাড়ি চলাচল করে সে সংখ্যা বিবেচনায় নির্মাণাধীন ফøাইওভারগুলোর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান ও পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান নগর পরিকল্পনায় নিরাপত্তা ভবনের জন্য জায়গা বরাদ্দ রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধারেন।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, আমরা নগরের সকল সুবিধা এখনও সবাইকে দিতে পারিনি। নগরীতে ইজিবাইক অনেক বেড়ে গেছে। এটা একটা বড়ো সমস্যা। আবার এটাও মনে রাখতে হবে যে, একটা ইজিবাইক মানে একেকটা পরিবারের চালিকা শক্তি। তাই এই সমস্যা সমাধান করা একটু কঠিন। এসময় তিনি রাজশাহী শহরকে আরও ভালো রাখার প্রত্যয় ব্যক্ত করে সেজন্য সবার সহযোগিতা কামনা করেন।

এর আগে সকাল ১০টায় বিভাগীয় কমিশনার কার্যালয় হতে বিশ্ব বসতি দিবস উপলক্ষে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin