সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পবায় কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন শাক-সবজির বীজ ও সার বিতরণের উদ্বোধন

  • প্রকাশ সময় সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২০১ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বসতবাড়ী ও মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক-সবজির (ইনব্রীড ও হাইব্রিড) বীজ ও সার বিতরণ করা হয়। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পূনবার্সন সহায়তা খাত হতে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সোমবার উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।

তিনি বলেন, ‘কৃষিই বাংলাদেশের প্রাণ। সরকার কৃষকদের পাশে আছে এবং থাকবে। আগাম সবজি চাষ এখন অত্যন্ত লাভজনক একটি পদ্ধতি। এতে একদিকে যেমন কৃষকের আর্থিক উন্নতি ঘটছে, অন্যদিকে স্থানীয় বাজারেও সবজির সরবরাহ বাড়ছে। এই প্রণোদনা আগাম শীতকালীন সবজি চাষে কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে তাদের আয় বাড়াতে সহায়তা করবে।’

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এম. এ. মান্নান। তিনি বলেন, ‘চলতি অর্থবছরে রাজশাহী জেলায় মোট ৬ হাজার ১৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য প্রণোদনা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে পবা উপজেলার ১১৭০ জন কৃষককে বিনামূল্যে আগাম সবজির বীজ ও সার প্রদান করা হয়েছে। এর মধ্যে শসা ৪০০ জন, মিষ্টি কুমড়া ২২০ জন, বেগুন ১৭০ জন, লাউ ১৩০ জন, বসতবাড়িতে শাকসবজি ২৫০ জন কৃষককে দেওয়া হবে। আগাম শীতকালীন সবজি চাষ কৃষকদের জন্য এখন আশীর্বাদ হয়ে উঠেছে। মৌসুমের আগে ফসল তুলতে পারলে কৃষকেরা ভালো দাম পান।’

কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা নুরুন নবী, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ তন্ময় কুমার সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার রায়হান উদ্দিন, সহকারী কৃষি সম্প্রদারণ অফিসার এরসাদ আলী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার হাফিজুর রহমান হাফিজ, উপসহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দীন দেওয়ান, আশরাফুল ইসলাম ও মাহবুবুর রহমানসহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের উপকারভোগী কৃষকবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin