শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

পবার পারিলায় বিএনপি নেতা রায়হানের ৩১দফা লিফলেট বিতরণ

  • প্রকাশ সময় বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২১০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলার পারিলা ইউনিয়নের হাটগোদাগাড়ী বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ৩১ দফা রূপরেখা এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন বিএনপি রাজশাহী জেলার সাবেক যুগ্ম সম্পাদক ও ছাত্রদল রাজশাহী জেলার সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান।

এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রদল রাজশাহী জেলার সদস্য সচিব আলামিন, পারিলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি খাইরুল ইসলাম, ছাত্রদল পবা উপজেলার সাবেক সভাপতি মোস্তাক আহমেদ ,স্বেচ্ছা সেবক দল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সোহেল রানা হিটলার, পবা উপজেলা প্রজন্ম ৭১ দলে সদস্য সচিব শুকুর আলী, যুবদল নেতা শমশেদ আলী আলমগীর ওমর ফারুক হানিফ প্রমুখ।
এসময় প্রধান অতিথি এক পথসভায় আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে আগামিতে একটি সাম্য ,মানবিক, গণতান্ত্রিক ,উন্নয়নমূলক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin