নিজস্ব প্রতিবেদক: রাজশাহী লায়ন্স ক্লাব এর আয়োজনে এবং সার্বিক সহযোগিতায় রাজশাহী মহানগরীর চকপাড়ায় অবস্থিত মাদ্রাসাতুস সাফাহ আল এ্যারাবিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ, রোপন ও খাবার প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে অত্র মাদ্রাসা প্রাঙ্গণে কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রোগ্রাম চেয়ারম্যান লায়ন আব্দুল মালেক, অক্টোবর সার্ভিস গড়হঃযং চেয়ারম্যান লায়ন ইফতিয়ার মাহমুদ বাবু, লায়ন মনজুর রহমান খান, ক্লাব সেক্রেটারী লায়ন আব্দুর রহিম সজল, ক্লাব ট্রেজারার লায়ন সাদাকাত আলী বাবু, সমাজসেবক আসলাম উদ্দিন ও রবিউল ইসলাম। আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী ও লিওরা ।
প্রোগ্রাম চেয়ারম্যান লায়ন আব্দুল মালেক লায়ন্স ক্লাবের কার্যক্রম তুলে ধরে বলেন, লায়ন্স ক্লাবের মাধ্যমে দরিদ্র ও অসহায় চোখের রোগিদের বিনামূল্যে চিকিৎসা ও ছানি অপারেশন করা হয়। যারা চোখের সমস্যায় ভুগছেন তাদের লায়ন্স ক্লাবে যোগাযোগ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, অত্র মাদ্রাসা একেবারেই নতুন। এই মাদ্রাসার আরো উন্নয়ন করতে তাদের পক্ষ থেকে সহযোগিতা থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, এই ধরনের সমাজ সেবামূলক কার্যক্রম লায়ন্স ক্লাবের জন্ম থেকে করা হচ্ছে। লায়ন্স ক্লাব জনগণকে শুধু দিতে পারবে। বিনিময়ে কিছু নিতে পারবেনা বলে উল্লেখ করেন তারা। বক্তব্য শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে সবাই মিলে দুপুরের খাবার খান।