নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা তরিকুল ইসলাম স্বপন অসুস্থ হয়ে রাজশাহীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুধবার সকাল ১০দিকে তাঁকে দেখতে এবং চিকিৎসার খোঁজখবর নিতে আসেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।
শফিকুল হক মিলন বেশ কিছুক্ষণ স্বপনের পাশে বসেন এবং অবস্থার খোঁজ খবর নেন। সেইসাথে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করেন। এসময়ে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।