নিজস্ব প্রতিবেদক: ইউসেপ রাজশাহী অঞ্চলের উপদেষ্টা পরিষদ এর ৪র্থ সভা শাহ্ডাইন, কাদিরগঞ্জ, রাজশাহীতে অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ও ইউসেপ উপদেষ্টা পরিষদের ভাইস-চেয়ারপারসন ড. শাহিদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভা সঞ্চলনা করেন, ইউসেপ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ও উপদেষ্টা পরিষদ সদস্য সচিব শাহিনুল ইসলাম।
সভায় ইউসেপ রাজশাহী অঞ্চলের অর্জন ও চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে চলতি ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১৭০০ এর অধিক যুবাদের দক্ষতামূলক প্রশিক্ষণ, ২০০ জনকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও ১০০০ এর অধিক সংখ্যক যুব-যুবাদেও বিভিন্ন কোম্পানীতে চাকুরীর ব্যবস্থা করা হয়েছে। ইউসেপ রাজশাহী অঞ্চলের উপদেষ্টা পরিষদ আরোও কিভাবে রেফারেল, লিংকেজ ও নেটওয়ার্কিং এর মাধ্যমে সহযোগিতা করতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপদেষ্ট পরিষদের সদস্য, রাজশাহী সরকারী মহিলা কলেজর অধ্যক্ষ প্রফেসর সারওয়ার জাহান, আল-আকসা ডেভেল পারস লি: ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী, মের্সাস সোনালী প্রত্যয় এর স্বতাধীকারী মাসাদুন নবী, রাজশাহী মহিলা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাসট্রিজ এর প্রেসিডেন্ট রোজেটি নাজনীন, রোটারী ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ডেপুটি গভর্নর শাফিউদ্দীন আহমেদ, ঢাকা ব্যাংক লি. এর ম্যানেজার আবুল হাসনাত, হাসেন জুট ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান তাহেরা হাসেন, ফরিদ প্রপার্টিজ এর পরিচালক ফরিদ উদ্দিনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। শেষে সভার সভাপতি ড. শাহিদুর রহমান চৌধুরী উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।