সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পবার দর্শনপাড়া ইউনিয়নের তালুকধর্মপুরে বিশ্ব খাদ্য দিবস উদযাপিত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘হাত রেখে হাতে, উত্তম খাদ্য ও উন্নত আগামীর পথে’ প্রতিপাদ্যে রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের তালুকধর্মপুরে স্থানীয় কৃষাণীদের অংশগ্রহনে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে তালুকধর্মপুর কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে বেসরকারী উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ (বারসিক) এর সহযোগিতায় দিবসটি পালিত হয়। এসময় তাঁরা প্লেকার্ড হাতে বিভিন্ন স্লোগানে মনের ভার প্রকাশ করেন। দিবসটির আয়োজন করেন তালুকধর্মপুর নারী উন্নয়ন সংগঠন।

এসময় লাউ বীজ, শিম , মিষ্টিকুমড়া , চালকুমড়া , তরই , বরবটি , ঢেঁরস , ধুন্দল , মুলা , পালংশাক , গড়আলু, ওল, সবুজশাক ও লালশাক এর বীজসহ ৫০ ধরনের বীজ প্রদর্শন করেন কৃষাণীরা। এছাড়াও নিজেদের উৎপাদনকৃত নিরাপদ, পুষ্টিকর এবং বিষমুক্ত শাক-সবজী প্রদর্শন করেন স্থানীয় নারী সংগঠনের সদস্যরা। এসময় বিষমুক্ত নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য উৎপাদন এবং কৃষি প্রযুক্তি উদ্ভাবনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

তালুকধর্মপুর কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের সভাপতি শিল্পী বেগম এর সভাপতিতে সভা ও প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বারসিক’র সহযোগী কর্মসূচি কর্মকর্তা তৌহিদুল ইসলাম, কমিউনিটি ফ্যাসিলিটিটর সুলতানা খাতুন, নারী সংগঠনের সেক্রেটারী রাকিবা খাতুন ও নির্বাহী সদস্য আফরোজা বেগমসহ কৃষাণী, শিক্ষার্থী, স্থানীয় নারী সংগঠনের সদস্যবৃন্দ।

এসময় কৃষাণীরা বলেন, জৈব্য সার ব্যবহার করে বাড়ীর পাশে পতিত জায়গায় বিষমুক্ত শাক-সবজি চাষ করেন। নিজেদের উৎপাদনকৃত শাক-সবজি পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করে। পরিবারের চাহিদা পূরণ ও আত্মীয়-স্বজনদের দিয়ে অতিরিক্তটুকু বিক্রয় করে সংসারের আয় হয়।

উল্লেখ্য বিশ্ব খাদ্য দিবস (ডব্লিউ. এফ. ডি) ১৯৭৯ সালের নভেম্বরে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ২০তম সাধারণ সম্মেলনে সংস্থার সদস্য দেশগুলির দ্বারা প্রতিষ্ঠিত হয়। ১৯৮১ সাল থেকে প্রতি বছর দিবসটি উপলক্ষে একটি ‘প্রতিপাদ্য’ প্রহণ করে। বিশ্বজুড়ে ১৫০টিরও বেশি দেশে, বিশ্ব খাদ্য দিবস পালন করে থাকে। দারিদ্র্য ও ক্ষুধার পেছনের সমস্যাগুলির প্রতি সচেতনতা বাড়াতে এই দিবসটি পালিত হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin