সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বাজুজ নির্বাচনে চেয়ারম্যান অপু, সাধারণ সম্পাদক সুইট

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রাজশাহী জেলা শাখার দ্বি-বার্ষিকী নির্বাচনে আশরাফুল ইসলাম (অপু) চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭৮ ভোট। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সামিউল ইসলাম (সুইট) তিনি পেয়েছেনে ৬৯ ভোট। এদিকে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমনে ইসমাইল হোসেন, প্রাপ্ত ভোট ৯৬, রনিচন্দ্র মন্ডল, প্রাপ্ত ভোট ৮৫, মেরাজুল ইসলাম, প্রাপ্ত ভোট ৬৫ এবং আশীষ রায়, তার প্রাপ্ত ভোট ৫৭। এছাড়াও কোষ্যাধ্যক্ষ পদে ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে রায়হান।

এদিকে সহ-সম্পাদক পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, নাজিরুল ইসলাম (মিঠু)-৯১ ভোট, মনিরুল ইসলাম(মনি)-৮৯ ভোট, রবিন কুমার সরকার-৮৭ ভোট, তহিদুল ইসলাম তুহিন-৮৫ ভোট এবং পরিমল সরকার-৭১ ভোট। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে যারা নির্বাচিন হয়েছেন তুর্য সরকার-১০৫ ভোট,মুক্তার মোল্লা-১০৩ ভোট, কেরামত আলী-৯৯ভোট, রুবেল উদ্দীন-৯৬ভোট, শিখন কর্মকার-৯০ ভোট, আবু মুছা-৮৫ ভোট, হামিদুর রহমান-৮৪ ভোট, কামরুজ্জামান-৭৬ ভোট এবং গোপাল চন্দ্র কুন্ডু-৭৫ ভোট।

সকাল ৯টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এবারে ভোটার সংখ্যা ছিলো মোট ১৩৭ জন। নির্বাচনে মোট ৩২জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদন্দীতা করেন। এই নির্বাচনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ¦ রইজ উদ্দিন, নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন শেখ জাহাঙ্গীর আলম ও হেসেন আলী পিয়ার। তারা বলেন, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবার ভোট গ্রহন হয়েছে আর নির্বাচনে মোট ১৩৫জন ভোটার ভোট প্রদান করেছেন।

নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক কমিটির সকল নেতৃবৃন্দদের নিয়ে স্বর্ণব্যাবসায়ী ও স্বর্ণ শ্রমিকদের উন্নয়ন ও কল্যাণে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin