নিজস্ব প্রতিবেদক: কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্প-এর উদ্যোগে মহিষবাথান ডিআইসিতে শিশু ক্লাবের লিডার ও কো-লিডারদের নিয়ে দিনব্যাপী “নেতৃত্ব বিষয়ক দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা” অনুষ্ঠিত হয়। প্রার্থনার মধ্য দিয়ে কর্মশালার উদ্বোধন করা হয়, প্রার্থনা পরিচালনা করেন আলোকিত শিশু প্রকল্পের প্যারামেডিক ইসরাত জাহান। উদ্বোধনী ঘোষণা দেন কর্মসূচি কর্মকর্তা র্যান্সি রুথ হাঁসদা। কর্মশালায় শিশুদের নেতৃত্ব, দায়িত্ববোধ, যোগাযোগ, অধিকার ও সুরক্ষা বিষয়ে সেশন অনুষ্ঠিত হয়। মাঠ কর্মকর্তা আকতারুজ্জামান কারিতাস সংস্থার পরিচিতি ও প্রকল্পের কার্যক্রম বিষয়ে আলোচনা করেন।
মাঠ কর্মকর্তা লীনা রোজারিও, জাতিসংঘের শিশু অধিকার সনদ ও শিশু সনদ বিষয় উপস্থাপন করেন। মাঠ কর্মকর্তা আশা আগ্নেশ তপ্ন ডিআইসি ও বিভিন্ন হেল্পলাইন সেবা বিষয়ে দিকনির্দেশনা দেন। জুনিয়র কর্মসূচি কর্মকর্তা ফরিদুল ইসলাম স্থানীয় সম্পদ ব্যবহার, অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং বিষয়ে আলোচনা করেন। মাঠ কর্মকর্তা সামুয়েল বাস্কে নেতৃত্বের ধারণা ও নেতার গুণাবলী তুলে ধরেন। মিসেস র্যান্সি রুথ হাঁসদা শিশু সুরক্ষা, শিশু নির্যাতন ও শিশু শ্রমের ঝুঁকি বিষয়ে আলোচনা করেন। কর্মশালায় মোট ৪১ জন শিশু লিডার (ছেলে ১০ মেয়ে ৩১) অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্য হতে দুই জন অনুভুতি ব্যাক্ত করতে যেয়ে বলেন, এই প্রশিক্ষণের ফলে তাদের নেতৃত্ব, শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ে বাস্তব জ্ঞান ও আত্মবিশ্বাস অর্জন হয়েছে।