সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

ইউসেপ রাজশাহী অঞ্চলের নিয়োগকর্তা কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইউসেপ রাজশাহী অঞ্চলের নিয়োগকর্তা কমিটির ৩৪তম সভা ইউসেপ রাজশাহী রিজিওনাল অফিসের সম্মেলন কক্ষে সোমবার অনুষ্ঠিত হয়। ইউসেপ রাজশাহী অঞ্চলের নিয়োগকর্তা কমিটির চেয়ারপার্সন আঞ্জুমান আরা পারভীন এর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন কমিটির সদস্য সচিব ও ইউসেপ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহিনুল ইসলাম।সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউসেপ রাজশাহী অঞ্চলের সোসাল ইনক্লুশন এন্ড এমপ্লয়মেন্ট টীমের ইনচার্জ খোন্দকার ফরিদ আহম্মেদ।

সভায় উপস্থিত ছিলেন নিয়োগকর্তা কমিটির সদস্য অশোকা ল্যাবরেটরীজ-এর চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মূর্শেদ, এসওএস চিলড্রেন্স ভিলেজ, রাজশাহীর পরিচালক আতিকুর রহমান, এসিআই-গোদরেজ এগ্রোভেট ইন্ডঃ-এর সাকিব জামান, আমান গ্রুপের ইসতিয়াক মাহমুদ, মাহদী ট্রাক্টর সার্ভিস সেন্টারের ইঞ্জি. ফারুক হোসেন, নিত্য ফ্যাশন-এর রিজিয়া রহমান, বরেন্দ্র রাজশাহী টেক্সটাইলের উজ্জল হোসেন, আকিজ গ্রুপের কামরুজ্জামান সোহাগ, মিনু সিল্ক গার্মেন্টস-এর তাহমিনা আক্তার, নাবিল গ্রুপের তারেক আনাম, রেনেসাস গ্রুপের লাবনী আক্তার, সিটগ্রাম-এর পরিক্ষিত হাওলাদার দিপুসহ কমিটির অন্তর্ভুক্ত অন্যান্য ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিবৃন্দ এবং ইউসেপ রাজশাহীর কর্মকর্তাবৃন্দ।

সভায় ইউসেপ রাজশাহী অঞ্চলের ২০২৫ সালের অর্জন ও চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে চলতি ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১৭০০ এর অধিক যুবাদের দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদান, ২০০ জনকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও ১০০০ এরও অধিক সংখ্যক যুব-যুবাদের বিভিন্ন কোম্পানীতে চাকুরীর ব্যবস্থা করা হয়েছে বলে সভায় তুলে ধরা হয়। নিয়োগকর্তা কমিটি আরোও কিভাবে রেফারেল, লিংকেজ, ও নেটওয়ার্কিং এর মাধ্যমে ইউসেপ বাংলাদেশকে সহযোগিতা করতে পারে সে বিষয়ে গ্রুপ ওয়ার্ক করা হয় এবং তা সভায় উপস্থাপন করা হয়।

উল্লেখ্য যে, ১৯৭২ সাল থেকে ইউসেপ-বাংলাদেশ শহরের সুবিধাবঞ্চিত শ্রমজীবী শিশু-কিশোরদের সাধারণ শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাজুয়েটদের কর্মসংস্থানে সহযোগিতা প্রদান করে আসছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin