মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

ধর্ষণের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশ সময় বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মুসলিম শিশু ও কিশোরীদের ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১১টার দিকে নগরীর জিরোপয়েন্টে এই কর্মসূচি পালন করে উলামা-জনতা পরিষদ, রাজশাহী। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠী ধারাবাহিকভাবে মুসলিম নারীদের ওপর নির্যাতন চালাচ্ছে। মুসলিম শিশু ও কিশোরীদের ওপর যৌন সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। অথচ, এসব ঘটনার বিচার হচ্ছে না। তারা বলেন, মানবাধিকার রক্ষার কথা বলা আন্তর্জাতিক সংগঠনগুলোও এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহমুদুল হাসান ও রাবির দর্শন বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা, অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন এবং বিশ্ব মুসলিম সমাজকে এই বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। কর্মসূচিতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ইসলামী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহী মহানগরের সহ-সভাপতি ও সূরা সদস্য মারকাজ মসজিদ উপশহর ওলামা জনতা পরিষদ রাজশাহী মুফতি আব্দুল্লাহ তালহা হাফি, মালো পাড়া দারুল উলুম মাদ্রাসা বোয়ালিয়া রাজশাহী মুহতামিম আব্দুল্লাহ ইবনে মাসাইদ,মালো পাড়া দারুন উলুম মাদ্রাসা বোয়ালিয়া রাজশাহী ও ওলামা জনতা পরিষদ রাজশাহী মুহাদ্দিস মুফতি আব্দুল্লাহ সাঈদ হাফি, রেশম পট্টি জামে মসজিদ খতিব মুফতি আহমদ উল্লাহ, সহকারি অধ্যাপক রাবি পদার্থবিজ্ঞানের ও সদস্য ওলামা জনতা পরিষদ খন্দকার মাহমুদুল হাসান (লিটন), গৌরহাঙ্গা জামে মসজিদ বোয়ালিয়া রাজশাহী পেস ইমাম ও ওলামা জনতা পরিষদ রাজশাহীর সদস্য মুফতি আফজালুল রহমান, রাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ওলামা জনতা পরিষদের সদস্য মাসুম বিল্লাহসহ অন্যান্য সদস্য ও শিক্ষার্থীবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin