নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে বানচাল করতে একটি দল তাদের দোসরদের নিয়ে দেশে অরাজকতার সৃষ্টি করার পাঁয়তারা করছে। এটা করে তারা নির্বাচন বানচাল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই নির্বাচন বানচালের স্বপ্ন তাদের কোনভাবেই বাস্তবায়ন হতে দেয়া হবেনা বলে শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী মহানগরীর অন্তর্গত ২৪নং ওয়ার্ড বিএনপি আয়োজনে বউ বাজারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রণিত ৩১দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ পূর্ব প্রধান অতিথির বক্তব্যে বিএনপি রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা এই কথা গুলো বলেন।
তিনি বলেন, জামায়াতে ইসলাম দেশবাসীর নিকট ক্ষমা চেয়েছেন। এতেই প্রমাণিত হয় তারা দেশদ্রোহী একটি দল। এই দলের নেতারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ নিয়েছিলো। তারা এদেশের স্বাধীনতাকামী জনগণ ও মুক্তিযোদ্ধাদের পাকিস্তানীদেও নিকট তুলে দিতো। মুক্তিযোদ্ধারা কোথায় আছে তার খবর দিতো। শুধু তাইনয় মা-বোনদের গণিমতের মাল বলে পাকিস্তানী আর্মির হাতে তুলে দিতো। এমন কোন জঘন্য কাজ নেই তারা করেনি। এখন তারা ক্ষমা চেয়ে ভাল সাজার চেষ্টা করছে বলে উল্লেখ করেন তিনি।
ঈশা আরো বলেন, জামায়াতে ইসলামী একটি মোনাফেক দল। আওয়ামলীগও স্বাধীনতা যুদ্ধের সময়ে দেশের জন্য যুদ্ধ করেনি। জামায়াতে ইসলামীও দেশের জন্য যুদ্ধ করেনি। দুই দলের মধ্যে কোন পার্থক্য নেই। আওয়ামী লীগ ২০২৪ সালে একসাথে ছাত্র-জনতা মেরেছে। আর জামায়াত মেরেছে স্বাধীনতা যুদ্ধের সময়। এজন্য আওয়ামী লীগের ন্যায় জামায়াতে ইসলামীরও সকল কার্যক্রম বন্ধ করার দাবী জানান তিনি। দেশদ্রোহী ও রাজাকার কোন দলের বাংলাদেশে রাজনীতি করার এখতিয়ার নাই বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে মোনাফেক দলের কথায় বিভ্রান্ত না হয়ে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করা এবং ভোট প্রদানের আহ্বান জানান প্রিধান অতিথি।
২৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি লিটনের সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সহ-সভাপতি সালাউদ্দীন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ও মুরাদ আলী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলী, বিএনপি নেত্রী ইফফাত আরা তানিয়া, ১২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ২১নং ওয়ার্ড বিএনপি’র কুদরত-ই-খোদা মাহবুব, ২৪নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি সানী, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা জনি ও জেলা কৃষক দলের সিনিয়র সদস্য তাহমিদ হাসানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।