নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে ও আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওহাটা পৌরসভার ৭নং ওয়ার্ডে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে বাংলাদেশ কৃষক দল, রাজশাহীর আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর কৃষক দলের সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু।
সভাপতির বক্তব্যে ওয়াদুদ হাসান পিন্টু বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের ঘোষিত ৩১দফা বাস্তবায়নই বর্তমান সময়ের প্রধান কর্মসূচি। জনগণের রায় নিয়ে বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে তাহলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে সব পদক্ষেপ নেওয়া হবে ৩১দফা কর্মসূচিতে তা বিস্তাারিত তুলে ধরা হয়েছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে এই ৩১দফা কর্মসূচি পৌঁছে দিতে হবে।
তিনি আরোও বলেন, ৩১দফা কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায়বিচার, সমঅধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকারত্ব দূর হবে। ৩১দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। রাষ্ট্র মেরামতে এ কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছে বিএনপির নেতাকর্মীরা।
এসময় নের্তৃবৃন্দ বলেন, একটি দলের নেতাকর্মীরা ধর্মকে ব্যবহার করে জামায়াতের দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে পাওয়া যাবে বলে পাড়া মহল্লার সাধারণ মানুষ ও মা-বোনদের কাছে জানান দিচ্ছে। বিভিন্ন প্রতারণার মাধ্যমে আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তাঁরা। এ বিষয়ে জনগণকে সতর্ক হওয়ার আহ্বান জানান বিএনপির নেতাকর্মীরা।
মতবিনিময় ও আলোচনা সভা শেষে পাঁচ শতাধিক নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে পবা উপজেলার নওহাটা পৌরসভার বালিয়াডাঙ্গা, বায়া হাট, বায়া বাজার, ভোলাবাড়ী এলাকার বিভিন্ন দোকান, পথচারী ও সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম রফিক, নওহাটা পৌরসভার সাবেক সদস্য ও বিএনপি নেতা আজাহার আলী, বিএনপি নেতা হাফিজুর রহমান হাফিজ, নওহাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, নওহাটা পৌর যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, বড়গাছী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য রফিকুল ইসলাম বাবু, পবা উপজেলা কৃষক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, বড়গাছী কৃষক দলের সভাপতি দুলাল হোসেন।
আরো উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের দপ্তর সম্পাদক রুহুল আমিন, নওহাটা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুকুল আলী, পৌর বিএনপির ৯নং ওয়ার্ডের সেক্রেটারি তাহাসেন আলী ও দপ্তর সম্পাদক শাহিন কাদির, পৌর বিএনপির রিপন, সাবেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবু, নওহাটা পৌর ছাত্রদলের সদস্য সাব্বির হোসেন, ৭নং ওয়ার্ডের ছাত্রদলের সম্পাদক সাউন হোসেন মিঠু, বিএনপি নেতা মাসুদ রানা, হাবিবুর রহমান হাবিব, জালাল উদ্দিন, আলমগীর হোসেন, সাদেক আলী ও সেলিম হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।