মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন’র মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশ সময় রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ননের আয়োজনে রোববার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মরত ২৭ মামলাসহ সকল মামলার কর্মচারীগণের মামলার রায় বাস্তবায়ন ও সকল মাস্টাররোল কর্মচারীদের বেতন ভাতাদি নিয়োমিত প্রদান এবং শ্রমিক নীতিমালা-২০২৫ বাতিল করণের দাবীতে নেতৃবৃন্দ রাজশাহী জেলা প্রসাশকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে উপদেষ্টা, বরাবরে এই স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে অধিদপ্তরের অধীন ২৭ মামলাসহ সকল মামলার কর্মচারীগণের ৩-৪ বৎসর যাবৎ বাংলাদেশের সর্বোচ্চ আদালতের হাইকোর্ট ও সুপ্রীমকোর্টের রায় পাওয়া সত্ত্বেও রায়প্রাপ্ত কর্মচারীগণ বেতন, ভাতাদি ও চাকুরীকাল শেষ হওয়া কর্মচারীগণ অবসরের পাওনাদি পাচ্ছে না। যা অত্যন্ত অমানবিক ও অপ্রত্যাশিত। ইতিপূর্বে অনেক কর্মচারী মৃত্যুবরণ করেছে। যার কারণে সেই সকল কর্মচারীদের পরিবারবর্ণ মানবেতর জীবনযাপন করছে এবং জীবিত কর্মচারীগণ অনেকে হতাশ ও অসুস্থ হয়ে পরিবারবর্গ নিয়ে দূর্বিসহ জীবনযাপন করছে।

তারা আরো উল্লেখ করেন মাষ্টাররোলে নিয়োজিত কর্মচারীগণের ন্যায্য বেতন-ভাতাদি প্রদান এবং চাকরি নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ নিশ্চিতকরণ অতীব জরুরি হয়ে পড়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, মাষ্টাররোল কর্মচারীগণ প্রায় ১৮-২০ বছর বা তারও অধিক সময় ধরে সওজ এর সাংগঠনিক কাঠামোতে বিদ্যমান বিভিন্ন শূন্য পদের বিপরীতে মাস্টাররোল কর্মচারী হিসাবে কর্তৃপক্ষের সন্তুষ্টিসহ দক্ষতা ও সততার সাথে চাকুরী করে আসছে।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, সম্প্রতি প্রণীত “সাময়িক শ্রমিক নীতিমালা-২০২৫০ শ্রমিকদের স্বার্থ পরিপন্থী হওয়ায় এটি শ্রমিক সমাজে গভীর উদ্বেগ ও অসন্তোষের সৃষ্টি করেছে। এই নীতিমালার কিছু ধারা শ্রমিকদের অধিকারের পরিপন্থী এবং বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় । নিয়োজিত মাষ্টাররোল কর্মচারীগণ সরকারী দপ্তরে সময়ের পূর্বে এবং পরেসহ প্রায় ৩০ দিনই সেবা প্রদান করে থাকে। কিন্তু শ্রমিক নীতিমালা-২০২৫ এ সাময়িক শ্রমিক হিসাবে গণ্য করে ২২ দিনের বেশী হাজিরা প্রদান করা যাবে না মর্মে গেজেট প্রকাশ করা হয়েছে। ফলে সকল সরকারী দপ্তরে কর্মরত মাষ্টাররোল কর্মচারীগণের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।

এছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তরে ২৭ মামলাসহ সকল মামলার রায় প্রাপ্ত কার্যভিত্তিক মাষ্টাররোল কর্মচারীগণকে মহামান্য সুপ্রীমকোর্টের প্রাপ্ত রায় মোতাবেক ১ম যোগদানের তারিখ হতে নিয়মিত সংস্থাপনে আনয়ন ও পেনশন সুবিধা প্রদানের লক্ষ্যে প্রযোজ্য ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের নির্দেশনা প্রদান করলেও বিভিন্ন ইস্যুতে বা অযুহাতে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের অবহেলায় কালক্ষেপন করা হচ্ছে। যার ফলে কর্মচারীরা অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছে। তারই ধারাবাহিকতায় সড়ক ও জনপথ অধিপ্তরে কর্মরত মাষ্টাররোল কর্মচারীগণ বেতন-ভাতা পাওয়া ও নিয়মিত সংস্থাপনে আনয়ন এবং ২৭ মামলাসহ সকল মামলার রায় প্রাপ্ত কার্যভিত্তিক/মাষ্টাররোল কর্মচারীগণ নিরুপায় হয়ে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে।

তারা আরো উল্লেখ করেন কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ ও মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোন প্রকার সমাধানের আশ্বাস পাওয়া যায়নি। এজন্য কর্মচারীদের যৌক্তিক আন্দোলনে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-বি-১৫৯২) সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে একাত্ততা ঘোষণা করে আন্দোলন করছে।

দাবীগুলো হলো: ২৭ মামলায় অন্তর্ভুক্ত কর্মচারীদের ১ম যোগদানের তারিখ হতে দ্রুত সময়ে পেনশন নীতিমালা চূড়ান্ত করা। ৩য় ও ৪র্থ শ্রেণীর সকল নিয়মিত কর্মচারীদের দ্রুত স্থায়ীকরণসহ পদোন্নতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। সওজ এর সকল মাষ্টাররোল কর্মচারীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল পূর্বক এবং সাত মামলা অবিলম্বে রাজস্বখাতে আনয়ন করা। সওজ এর সকল মাস্টাররোল কর্মচারীদের “৩২১১১০৪-আনুষঙ্গিক প্রতিষ্ঠান” কোড হতে মাসিক ভিত্তিতে বেতন প্রদান সহ দৈনিক মজুরীর হার নির্ধারণ কর।

সওজ এর কর্মরত মাস্টাররোল কর্মচারীদের দৈনিক সাময়িক শ্রমিক নীতিমালা-২০২৫ এ অন্তর্ভুক্ত করা বন্ধ করা। সওজ এর সকল কর্মচারীদের পদ সুনিশ্চিত করে ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সমন্বয়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের প্রস্তাব প্রেরণ করা ও সওজ অধিদপ্তরে উন্নয়ন প্রকল্পে কর্মরত কর্মচারীদের পূর্ণাঙ্গ ডাটাবেইজ প্রনয়ন করে প্রকল্প হস্তান্তর করার পরে রাজস্বখাতে আনয়ন করা এবং সকল উন্নয়ন প্রকল্পে ভ্যান্ডারের মাধ্যমে গাড়ী ভাড়া বন্ধ করা।

এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন রাজশাহী জেলা সংসদের সভাপতি জয়নুল আবেদিন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মহানগরের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন রঞ্জু, রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন ও শ্রমিত দল রাজশাহী জেলা শাখার সাবেক সাংগঠনি সম্পাদকসৈয়দ এরশাদ আলী পল্টুসহ অন্যান্য সদস্যবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin