মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরা বন্ধের দাবিতে রাজশাহীতে জেলেবন্ধন

  • প্রকাশ সময় রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরা বন্ধের দাবিতে রাজশাহীতে জেলেবন্ধন কর্মসূচি পালিত হয়।রোববার সকাল ১০টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বরেন্দ্র অঞ্চলের স্থানীয় জেলেদের আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে বক্তারা বলেন, জলাভূমির দেশি মাছ ও জলজ প্রাণবৈচিত্র্যের ওপর চায়না দুয়ারি জালের ধ্বংসাত্মক প্রভাব পড়ছে। দেশীয় মাছের প্রজনন ও জেলে সম্প্রদায়ের জীবন-জীবিকা টিকিয়ে রাখতে এই জালসহ ক্ষতিকর বিদেশি মাছ ধরার সরঞ্জাম দ্রুত নিষিদ্ধ করার দাবি জানান তারা।

বক্তারা আরো বলেন, বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী চায়না দুয়ারি ও কারেন্ট জাল ইতোমধ্যে নিষিদ্ধ। কিন্তু এরপরও কিছু বাণিজ্যিক মৎস্যজীবী এসব জাল ব্যবহার করে নদী, খাল-বিলের দেশি মাছ ও ঐতিহ্যবাহী জেলেদের জীবিকা সংকটে ফেলছে। তারা অভিযোগ করেন, এই জালের কারণে শুধু মাছই নয়, জলজ বাস্তুসংস্থানের অন্যান্য প্রাণী যেমন ব্যাঙ, কচ্ছপ, পাখি ও জলজ উদ্ভিদও হুমকির মুখে পড়েছে। রাসায়নিক ও কীটনাশকের ব্যবহারসহ চায়না দুয়ারি জালের ভয়াবহ প্রভাব জলজ পরিবেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

জেলেরা বলেন, “চায়না দুয়ারি বা কারেন্ট জাল বন্ধ না করলে দেশীয় মাছসহ জলজ প্রাণবৈচিত্র্য পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে।”পরে জেলা প্রশাসকের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

জেলেবন্ধন ও স্মারকলিপি কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গোকুল মথুরা মৎস্যজীবী সমবায় সমিতি রাজশাহী সভাপতি জাহাঙ্গীর আলম, গ্রীন কোয়ালিশন সবুজ (সংগতি) রাজশাহী আহ্বায়ক মাহবুব সিদ্দিকী, বারসিক এর গবেষক ও আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী জেলার সমন্বয়ক ও জুলাই ৩৬ পরিষদ রাজশাহীর আহ্বায়ক মাহমুদ জামান কাদেরী, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলার সভাপতি উপেন রবিদাস,রাজশাহী মহানগর ছাত্র মৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক সমাজকর্মী সম্রাট রায়হান,ইয়্যাস এর সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকসহ অন্যান্য সদস্যবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin