মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশ সময় সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নানা কর্মসূচী মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে রাজশাহী জেলা যুবদলের নেতৃবৃন্দ। রাজশাহী জেলা যুবদলের উদ্দ্যোগে সোমবার রাজশাহী সদর হাসপাতাল তথা যাদুঘর মোড় বিকেল সাড়ে ৩টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কবুতর ও ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে যাদুঘর মোড় থেকে বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালি নিয়ে নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালি শেষ করেন।

রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী ও র‌্যালিতে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, রাজশাহী জেলা বিএনপির সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন আলী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন প্রাং,হাবিবুর রহমান হাবিব,সামিদ শেখ মারুফ,সদস্য আল আমিন,আসাদুজ্জামান রাজা ও ফজলুর রহমান মুক্তাসহ যুবদলের যুগ্ম আহ্বায়ক, সদস্য এবং বিভিন্ন থানা, ইউনিয়নও পৌরসভার অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin