সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

ধানের শীষের বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: মিলন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২০০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অল্প কয়েকদিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের তালিকা প্রকাশ করবে বিএনপি’র নীতিনির্ধারকী নেতৃবৃন্দ। নির্বাচনের আর বেশীদিন বাঁকী নাই। এজন্য ধানের শীষের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে পবা উপজেলা যুবদলের আয়োজনে গৌরব, ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

পবার কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে র‌্যালি পূর্ব সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলাম হচ্ছে একটি মোনাফেক দল। এই দল ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতের পক্ষ হয়ে কাজ করেছিলো। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াতে ইসলাম পাকিস্তানের হয়ে কাজ করেছিলো। সে সময়ে তারা বাংলাদেশের অনেক মানুষকে হত্যা এবং নারীদের সম্ভ্রম নষ্ট করতে পাকিস্তানী সেনাবাহিনীকে সহায়তা করেছিলো বলে উল্লেখ করেন তিনি। এই মোনাফেক দল থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মিলন আরো বলেন, ১৯৯৬ সালে আবার তারা আযাযা বাহিনী গড়ে তুলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিলো। প্রকৃতপক্ষে জামায়াত কখনো এদেশের ভাল চায়নি। কোনদিনও চাইবেনা বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, দেশের নির্বাচন বানচাল করতে একটি অদৃশ্য শক্তি কাজ করছে। এই অপশক্তির কোন ষড়যন্ত্রই কাজে আসবেনা। কারণ বিএনপির মধ্যে রয়েছে ঐক্য। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্ভাব্য প্রার্থীদের সাথে কথা বলার সময় একটা কথাই বলেছেন, তা হলো ঐক্য ঐক্য ও ঐক্য। সবার মধে ঐক্য ধরে রাখতে হবে। দেশের জন্য আবার প্রয়োজনে লড়াই করতে হবে বলে উল্লেখ করেন তিনি। আর এই কাজ প্রথমেই যুবদলকেই নিতে হবে। কারণ যুবদল এখন অনেক পরিণত হয়ে গেছে। সামনের তাদেরই দেশের হাল ধরতে হবে জানান তিনি।

বক্তব্য শেষে কলেজ মাঠ হতে বর্নাঢ্য রালি বের করা হয়। র‌্যালি নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা কাঁঠালবাড়িয়া এসে শেষ করেন। র‌্যালিতে বেগম জিয়া, তারেক জিয়া ও মিলনের পক্ষে নানা ধরনের স্লোগান দিতে থাকেন তারা। পবা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক তাইজুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুস সালাম, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাকে সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে.এইচ রানা শেখ, আইন বিষয়ক সম্পাদক এড. তারেক, মাজদার রহমান, পবা উপজেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম ও নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লাহসহ যুবদল পবা উপজেলা অন্যান্য সদস্য বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin