সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার মানববন্ধন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুর ২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৪৮ বৎসরের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করনের অপচেষ্টার প্রতিবাদে ঢাকাসহ দেশের সকল জেলায় এক যোগে এই মনাববন্ধনন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন বিশ্বব্যাপী নার্সিং ও মিডওয়াইফারি স্বতন্ত্র পেশা হিসেবে স্বীকৃত এবং স্বাস্থ্য সেবার একটি অবিচ্ছেদ্য অংশ। নার্সিং সার্ভিস, শিক্ষা ও প্রশাসনের সকল কর্মকান্ড ও উন্নয়নে নার্সদেরই অবদান রাখতে হয়। রোগীর যথাযথ সেবা নিশ্চিত করা এবং সেবার উৎকর্ষ সাধন, বিজ্ঞান ভিত্তিক সেবা ব্যবস্থাপনার ক্ষেত্রে গবেষণা ও উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টির মাধ্যমে বিশ্বের সাথে তাল মিলিয়ে নানান প্রতিবন্ধকতা, বাধা-বিপত্তি মোকাবিলা করে বাংলাদেশের নার্সরাও সকল ক্ষেত্রে আগ্রসর হচ্ছে। প্রশাসনিক অব্যবস্থাপনা, উচ্চ শিক্ষা ও গবেষণার পৃষ্ঠপোষকতার অভাব, উচ্চ শিক্ষিত, দক্ষ এবং অভিজ্ঞতা অনুযায়ী যোগ্যদেরকে যথাসময়ে পদোন্নতি না দেয়া বা মূল্যায়ন না করার কারণে বাংলাদেশের নার্সিং ব্যবস্থাপনা কাঙ্খিত লক্ষ্যে পৈৗঁছাতে পারেনি। নার্সিং শিক্ষা ও সেবার ক্ষেত্রেও রয়েছে নানাবিধ অবমূল্যায়ন, বৈষম্য ও অব্যবস্থাপনা।

তারা আরো বলেন, ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত স্বতন্ত্র নার্সিং প্রশাসন “সেবা পরিদপ্তর” থেকে ২০১৬ সালে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে উন্নীত হলেও দীর্ঘ আট বছরেও বাস্তবায়িত হয়নি অধিদপ্তরের নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ ও ক্যারিয়ার প্যাথ। সর্বশেষ গত সেপ্টেম্বর ২০২৪ সালে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের দাবীসমূহ বর্তমান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নের আশ্বাস প্রদানের ১৪ মাস অতিবাহিত হলেও অদ্যবধি তা বাস্তবায়ন না করায় সর্বন্তরের নার্স ও মিডওয়াইফগণের মধ্যে হতাশা, অসন্তোষ ও ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে।

জনকল্যাণমুখী স্বাস্থ্য ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে একটি জনবান্ধব নার্সিং সেবা ব্যবস্থাপনা বাস্তবায়নের আবশ্যিক অনুধাবন করতে না পারার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নার্সিং ও মিডওয়াইফারি পেশার প্রতি যথাযথ মূল্যায়ন করতে পারেননি। অথচ এই নার্সিং ও মিডওয়াইফারি পেশার উন্নয়ন করলে দেশের মানুষ যথাযথ স্বাস্থ্য সেবা পাওয়ার পাশাপাশি বর্হিবিশ্বে চাহিদা থাকায় হতে পারতো রেমিটেন্স অর্জণের একটি বিশাল সেক্টর। শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে সঠিক ব্যবস্থাপনার অভাবে যেমন অনেক ক্ষেত্রে জনগণ যথাযথ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তেমনি বিদেশে রোগী যাওয়ার কারণে দেশ উল্টো রেমিটেন্স হারাচ্ছে।

নার্সিং পেশার ভবিষ্যৎ সম্ভাবনা ও অর্জনের বিষয়সমূহ অনুধাবন করে এবং তৎকালীন সময়ে নার্সদের প্রতি অবহেলা, অবজ্ঞা এবং নার্সিং পেশার উন্নয়নে কর্তৃপক্ষের উদাসীনতা পর্যবেক্ষণ করেই মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, ন্যায্যতা ও ন্যায়-নীতির প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর প্রত্যক্ষ হস্তক্ষেপে ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত স্বতন্ত্র নার্সিং প্রশাসন “সেবা পরিদপ্তর” যা উন্নীত হয়ে বর্তমানে “নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর”। এই স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের প্রশাসনের মাধ্যমে নার্স- মিডওয়াইফরা নানা প্রতিকুল পরিস্থিতি মোকাবিলা করেও আজ জনবান্ধব পেশা হিসাবে বিগত জুলাই-২০২৪ ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার আন্দোলন, কোভিন্ন-১৯ মহামারী, ডেঙ্গু মোকাবিলাসহ সকল সামাজিক, প্রাকৃতিক ও রাজনৈতিক দুর্যোগে বিশ্বব্যাপী প্রসংশিত হয়েছে।

তারা জনস্বার্থ বিরোধী এই হীন অপচেষ্টার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান । একই সাথে জুলাই-২৪ পরবর্তি নতুন বাংলাদেশে নার্সিং ও মিডওয়াইফারি পেশাকে জনবান্ধব একটি আধুনিক ও যুগোপযোগী পেশা হিসাবে গড়ে তোলার লক্ষ্যে দশ দফা দাবী প্রদান করেন তারা।

এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার সভাপতি মামুনুররশিদ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম অপু, নার্সিং কলেজের প্রিন্সিপাল মতিয়ারা খাতুন ময়েজ উদ্দিন, সোমা সুলতানা, আইরিন পারভীন, সাইমুম আহমেদ, রামিম, মিজানুর রহমান ও নাজমা সুলতানাসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ নার্সগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin