নিজস্ব প্রতিনিধি: বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ১ম বর্ষপূর্তি উদ্যাপন করেছে‘ ন্যাশনালহার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট,রাজশাহীর রোববার লক্ষ্মীপুর, বাকীর মোড়স্থ হাসপাতাল ভবনে কেক কেটে অনুষ্ঠানের উদ্ভোধন করেন অতিথিবৃন্দ। বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষ্যে ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয় এবং দিনব্যাপি ফ্রি হার্ট ক্যাম্পের মাধ্যমে দুই শতাধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে হৃদররোগের চিকিৎসা প্রদান করা হয়।
ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর মহাঃ হবিবুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মান্নান। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনালহার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহী’র চিফ কনসালটেন্ট অ্যান্ড ডাইরেক্টর প্রফেসর ডা. রইছ উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জমিদাতা ডা. আব্দুল খালেকের কন্যা ও কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি প্রফেসর হাসনীন খালেক, নির্বাহী সদস্য ডা. ওয়াসিম হোসেন, যুগ্ম সম্পাদক লিয়াকত আলী এবং হাসপাতালের সহকারী পরিচালক ডা. তাজমিলুর ইসলাম লিয়ন।
সভাপতি আব্দুল মান্নান জানান,রাজশাহী অঞ্চলের হৃদরোগীদের চিকিৎসাসেবা সহজ ও সুলভ করার লক্ষ্যে ১৯৮৪ সালে কিছু সমাজ হিতৈষী ব্যক্তির উদ্যোগে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে রাজশাহীর বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. আব্দুল খালেক একটি পূর্ণাঙ্গ হৃদরোগ হাসপাতাল প্রতিষ্ঠার জন্য ১৯৯২ সালে রাজশাহী মহানগরীর লক্ষীপুরস্থ বাকির মোড়ের নিকট ৩১.৪৫ শতকজমি দান করেন। তাঁর দানকৃত জমিতে ২০১৮ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহায়তায় পিপিপি’র অধীনে এস্টাবলিশমেন্ট অব ন্যাশনালহার্ট ফাউন্ডেশন হাসপাতাল, রাজশাহী নামে একটি বিশেষায়িত হৃদরোগ হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে উল্লেখযোগ্য সংখ্যক রোগীকে স্বল্পমূল্যে এবং সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
চিফ কনসালটেন্ট অ্যান্ড ডাইরেক্টর প্রফেসর ডা. রইছ উদ্দিন জানান ২০২৪ সালের ২ নভেম্বর কার্যক্রম শুরুর পর হতে গত এক বছওে হাসপাতালটি থেকে চিকিৎসাসেবা পেয়েছেন মোট ১০,৩২০জন হৃদরোগী। হাসপাতালে ভর্তিকৃত মোট ২,২৬৭ জন রোগীর মধ্য হতে ৬৪৯টি এনজিও গ্রাম, ৫৮অস্থায়ী পেসমেকার, ৪৭ টি স্থায়ী পেসমেকার,২০৮টি এনজিও প্লাস্টি(রিং) স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদেও কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর এবং নির্বাহী সদস্যবৃন্দ প্রফেসর ডা. আবুবকর সিদ্দিক, অধ্যাপক ডা. লতিফুর রহমান (অপু), এনামুল হক, ডা. গাজীউল আলম রুমী, সেলিম রেজাখান, সৈয়দ মাহফুজ-ই-তৌহিদ টুটু ও আকক্াস আলীসহ ন্যাশনালহার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট রাজশাহীর চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় বক্তারা সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যতে আরও অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে চিকিৎসাসেবা সম্প্রসারিত করার প্রত্যাশা পুনর্ব্যক্ত করেন।