সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

এক দফা দাবীতে রাজশাহী ওয়াসা কর্মচারীদের মানববন্ধন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্টর রায়ের আলোকে দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীদের চাকরী স্থায়ীকরণ করার এক দফা দাবীতে মানববন্ধন করেছে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়ন। মঙ্গলবার সকাল ১০টায় মহানগরীর উপশহরস্থ ওয়াসা ভবনের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে সকল স্থায়ী ও অস্থায়ী কর্মচারীগণ অংশগ্রহন করেন।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, খুলনা ওয়াসার ন্যায় রাজশাহী ওয়াসার মাষ্টার রোল (অস্থায়ী) কর্মচারীদের অবিলম্বে স্থায়ীকরণের ব্যবস্থা করতে হবে। এ সময়ে তারা আরো বলেন, বেতন ভাতা সঠিক না পাওয়া এবং স্বল্প বেতন দিয়ে এই দুর্মূল্যের বাজারে তারা পরিবারের সদস্যদের নিয়ে অনেক কষ্টে রয়েছেন। স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা মাসিক একটি ভালমানের বেতন পান। তাদের সাথে পাল্লা দিয়ে একই বাজার হতে নিত্যপন্ন ক্রয় করতে হয়। এতে করে তারা পড়েছেন বিপদে।

তারা আরো বলেন, সামান্য দিন মজুরীর টাকা দিয়ে তারা না পারছেন চিকিৎসা নিতে, না পারছেন সন্তানদের লেখাপড়া শিখিয়ে মানুষের মত মানুষ করে গড়ে তুলতে। তারা আবারও হাইকোর্টর রায়ের আলোকে দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীদের চাকরী স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি করার দাবী জানান।

মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল আলম। রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় অবস্থান কর্মসূচি উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন কাজল, উপদেষ্টা নাসিম খান, আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জনি, প্রচার সম্পাদক, জয়নাল আবেদীন, সদস্য আব্দুল মান্নান, বাবলা, বাকী বিল্লাহ, শাহাবুল ও মুলতান। এ ছাড়াও অন্যান্য নেত্রীবৃন্দ কর্মসূচীতে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin