সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

জনগণের অনুমতি ছাড়া কোনো সরকার ক্ষমতায় থাকতে পারবে না: মিলন

  • প্রকাশ সময় বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী-৩ আসনের মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন বলেন, ‘নির্বাচন জনগণের সংবিধানিক অধিকার। জনগণই রাষ্ট্রের মালিক, আর জনগণের অনুমতি ছাড়া কোনো সরকার ক্ষমতায় থাকতে পারে না। বুধবার সন্ধ্যায় পবা উপজেলার নওহাটা বাজারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রভিত্তিক নির্বাচনী কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিলন বলেন, ‘স্বৈরাচারী পলাতক হাসিনা সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর বিএনপি নেতাকর্মীদের মিথ্যা, গায়েবী, গুম ও হয়রানীমূলক মামলার শিকার হতে হয়েছে। কিন্তু সময় বদলেছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে ভারতে গেছে। সেখান থেকে এখনো দেশকে অস্থিতিশীল ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, ‘জামায়াত এখন বেহেস্তের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে। এছাড়াও তারা বাড়ি বাড়ি গিয়ে নারীদের বোঝাচ্ছে, দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। এই ইসলামবিরোধী মোনাফেক দলের ধোঁকাবাজি থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। সেই লক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে জনগণকে জামায়াতের প্রতারণা সম্পর্কে সচেতন করতে হবে এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচি প্রচার করতে হবে।

তিনি আরও বলেন, ‘পবা-মোহনপুরের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে এই এলাকার সাধারণ মানুষ অবহেলিত ছিল। বিএনপি ক্ষমতায় এলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।

নওহাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী কর্মীসভায় সভাপতিত্ব করেন নওহাটা পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন। সাধারণ সম্পাদক রায়হানুল আলম রায়হান এর সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুল রাজ্জাক, নওহাটা পৌরসভা সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পিটার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ও মিজানুর রহমান মিজান, নওহাটা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, বিএনপি নেতা শরিফুর রহমান শরীফ, নওহাটা পৌরসভার সাবেক কাউন্সিলর মাসুদ পারভেজ, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি খুরশেদ আলী, হান্নান আলী, শাইফুল ইসলাম ও হাবিব মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাকিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম ও নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin