শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন

রাজশাহীতে মানববন্ধনে আসামী পক্ষে আইনজীবীদের না দাঁড়ানোর আহবান

  • প্রকাশ সময় সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমান এর পরিবাবর্গের উপর নৃশংস হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এর আয়োজনে কোর্ট চত্বরে সোমবার সকাল ১০ টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, যদিও আইনের প্রটেকশন পাওয়ার সবার অধিকার আছে। কিন্তু আইনজীবীরা যদি না যান সেটাও তাদের অধিকার আছে। রাজশাহী বারের কোন আইনজীবী যেন সেই আসামী পক্ষে না দাঁড়ায়, সেজন্য আইনজীবীদের প্রতি আহবান জানানো হয় মানববন্ধন থেকে।

তারা আরো বলেন, পুলিশ হেফাজতে থেকেও সাংবাদিকদের কাজে কি ভাবে আসামী বক্তব্য দেয়। এই ঘটনার কারনে গোটা বিচার বিভাগকে হেয় করা হয়েছে। মানববন্ধন থেকে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন সভাপতি আলহাজ্ব আবুল কাসেম, সাধারণ সম্পাদক জমসেদ আলী, মহানগর দায়রা জজ আদালতের পিপি আলহাজ¦ আলী আশরাফ মাসুম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী।

উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি এডভোকেট শামসাদ বেগম মিতালী, এডভোকেট নূরে কামরুজ্জামান ইরান, এডভোকেট মুন্সি আবুল কালাম আজাদ, এডভোকেট সাজামাল, সিনিয়র আইনজীবী এডভোকেট মুজিজুল হক, এডভোকেট মাহমুদুর রহমান রুমন, এডভোকেট আব্দুল মতিন চৌধুরী রুমি-সহ প্রায় দুই শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। পরিচালনায় ছিলেন এডভোকেট ইমতিয়ার মাসরুর আল আমিন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin