সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে কাদিরগঞ্জ স্পোটিং ক্লাব রক্ষায় মানববন্ধন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে অবস্থিত ঐতিহ্যবাহী কাদিরগঞ্জ স্পোটিং ক্লাব রক্ষায় ১১ ও ১৩নং ওয়ার্ডেও তরুন ও যুবসমাজ এর আয়োজনে মঙ্গলবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে উপস্থিত জনগণ বলেন, ঐতিহ্যবাহী কাদিরগঞ্জ স্পোটিং ক্লাব ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯৪৬ সালে ক্লাবটিকে নিবন্ধিত করা হয়। এরপর থেকে এই ক্লাবের মাধ্যমে অনেক খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক ধারা অব্যাহত ছিলো।

কিন্তু পতিত সরকারের আমল থেকে এই এলাকার একটি চক্র ক্লাবটি দখলে নেয়। এরপর থেকে সেখানে চলে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ দিয়ে জুয়া ও নেশার আড্ডা। শুধু তাইনয় এই ক্লাব থেকে গত বছরের জুলাই আগস্টের আন্দোলন দমনে অস্ত্র ও খাবার সরবরাহ করা হতো বলে উল্লেখ করেন তারা।

জনগণ আরো বলেন, এই ক্লাবের জমি এখন ষড়যন্ত্রকরে অতি গোপনে বিক্রি করার পাঁয়তারা করা হচ্ছে। এই ক্লাবের জমি বিক্রির ষড়যন্ত্র বন্ধ এবং জুয়া ও মাদকের আড্ডা মুক্ত করার দাবীতে তারা এই মানববন্ধন করেন। সেইসাথে দ্রুত নয়া কমিটি করে ক্লাবের প্রান ফিরিয়ে আনার আশ্বাস প্রদান করেন তারা।

এ সময়ে উপস্থিত ছিলেন অত্র এলাকার সমাজ সেবক ও বিএনপি বোয়ালিয়া থানার(পশ্চিম) সভাপতি সামসুল ইসলাম মিলু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, মহানগর মহিলা দলের ক্রীড়া সম্পাদক বিথি ও সহ-ক্রীড়া সম্পাদক লাভলী। এছাড়াও অত্র এলাকার যুবক রাকিব, পলাশ, মিলন, আশরাফুল ইসলাম সজিব ও গোলাম নবী জেমীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, খেলোয়ার ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin